মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
Title :
গাংনীতে ৯৬টি ল্যান্ডমাইন উদ্ধার, সেনাবাহিনীর সফল অভিযানে ধ্বংস চাঁদপুরে এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য, শিক্ষার্থীর মৃত্যু ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই বাংলাদেশের মতো দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী নিরাপত্তা ভুয়া দালালের কাছ থেকে কেনা যায় না: ইরান ১৮ বছরের আন্দোলনে গুম-খুন-নির্যাতিতরা পাবেন ভাতা: মুক্তিযুদ্ধমন্ত্রী জেনজিদের আন্দোলনে ফের উত্তাল ভারত, পুলিশের লাঠিচার্জ ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনই এখন সরকারের প্রধান কাজ: প্রধানমন্ত্রী রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া: জেলেনস্কি সৌদি আরবে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকা সফরে রোনালদিনহো

  • Update Time : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ১৮২ Time View

গত জুলাই মাসে বাংলাদেশ সফরে এসেছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। এবার ঢাকার মাটিতে পা রেখেছেন লাতিন আমেরিকার আরেক পরাশক্তির দেশ ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার রোনালদিনহো।

বুধবার (১৮ অক্টোবর) বিকেল তিনটার কিছু সময় পর কলকাতা থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন রোনালদিনহো। ঢাকায় পা রেখেই রাজধানীর পাঁচ তারকা হোটেলে রেডিসন ব্লুতে বিশ্রাম নিতে চলে যান এই কিংবদন্তি।

সেখান থেকে সন্ধ্যা সাড়ে ৬টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন রোনালদিনহো। এরপর সাড়ে ৭টায় রেডিসনে সাংবাদিকদের সামনে সংবাদ সম্মেলনে হাজির হবেন তিনি।

এই প্রোগ্রামে উপস্থিত থাকবেন পুরুষ ও নারী জাতীয় ফুটবল দলের দুই অধিনায়ক জামাল ভূঁইয়া ও সাবিনা খাতুন। তাদের সঙ্গে রেডিসন উপস্থিত থাকবেন ব্রাজিল ফুটবলের ভক্ত ও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালও।

রোনালদিনহোর সঙ্গে সাক্ষাতের কথা আছে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনেরও। অতিথি হিসেবে তাকে আমন্ত্রণ জানানো হলেও তিনি উপস্থিত থাকবেন কি-না তা নিশ্চিত করা হয়নি। বাংলাদেশে সফর শেষে রাত দেড়টায় দেশ ত্যাগ করবেন ব্রাজিলিয়ান কিংবদন্তি।

কলকাতা হয়ে ঢাকায় এই ব্রাজিলিয়ান প্লেমেকারকে আনছে ভারতীয় ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত। গত বৃহস্পতিবার (১২ অক্টোবর) ফেসবুকে এক পোস্টের মাধ্যমে রোনালদিনহোর বাংলাদেশ সফরের সুখবরটি দিয়েছেন। তিনি লিখেছেন, ‘আমার সোনার বাংলা, আমরা আসছি।‍‍`

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category