বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
Title :

ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ

  • Update Time : সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
  • ৯০ Time View

ময়মনসিংহে রেললাইনে উঠে পড়া ট্রাকে ট্রেনের ধাক্কায় একজন নিহত হয়েছেন। এ ঘটনার পর ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

সোমবার (৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর কেওয়াখালী রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।ময়মনসিংহ রেলওয়ে স্টেশন মাস্টার নাজমুল হক খান  এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা মহুয়া কমিউটার ট্রেন ময়মনসিংহ ছেড়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়। একইসময় নগরীর কেওয়াটখালী রেলক্রসিংয়ে একটি ট্রাক লাইনের ওপরে উঠে পড়ে। পরে ট্রেন ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে একজন নিহত হন। এ ঘটনার পর থেকে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) দীপক বলেন, একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আরও দুজনকে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ময়মনসিংহ লোকোশেড ইনচার্জ আলাউদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category