সুইজারল্যান্ডভিত্তিক এ প্রতিষ্ঠানটি প্রতিদিন একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানায়।
তিন নম্বরে আছে উজবেকিস্তানের তাসখন্দ, যার স্কোর ২১৮। এরপর আছে পাকিস্তানের অপর বড় শহর করাচি, যার স্কোর ২০৭। আর পাঁচ নম্বরে বাংলাদেশের রাজধানী ঢাকা, যার একিউআই স্কোর ২০০, যা অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত।।
ঢাকার পাশের শহর নারায়ণগঞ্জ, সাভার ও গাজীপুরের বাতাস আরও দূষিত। মূলত, ঢাকা ও এর আশপাশের এলাকার জলাভূমি ভরাট এবং সবুজ এলাকা ও সবুজায়ন কমে যাওয়া, নিয়ন্ত্রণহীন অবকাঠামো ও ভবন নির্মাণ, পার্ক, উদ্যান ও খেলার মাঠে প্রাকৃতিক পরিবেশ ধ্বংস করে দিয়ে কংক্রিটনির্ভর উন্নয়ন প্রকল্প গ্রহণের কারণেও বায়ুদূষণ বাড়ছে। মারাত্মক এ দূষিত বায়ু নিয়মিতভাবে রাজধানীসহ প্রধান শহরগুলোর অধিবাসীদের শরীরে প্রবেশ করছে। এতে তাদের আয়ু সাত থেকে আট বছর কমে যাচ্ছে বলেও ওই পর্যালোচনায় জানানো হয়।