মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
Title :

ড. ইউনূসের সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাকর বৈঠক আজ

  • Update Time : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ৭১ Time View

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

ঢাকা সফরের দ্বিতীয় দিনে রোববার এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকে দুদেশের সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা বিলোপসহ পাঁচ-ছয়টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। এদিকে, সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী। দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন মাত্রা যোগ করতে দুদিনের সফরে গত শনিবার দুপুরে ঢাকায় পৌঁছান পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। এদিন ঢাকাস্থ পাকিস্তান দূতাবাসে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জামায়াত ও বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেন ইসহাক দার। এ সময় সার্ক কার্যকর, আগামী নির্বাচন, প্রতিরক্ষা সহযোগিতা বিষয়ে আলোচনার পাশাপাশি একাত্তরের মুক্তিযুদ্ধ প্রসঙ্গও উঠে আসে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category