বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
Title :
খানম ঢাকাকে বাঁচাতে বৃক্ষরোপণের বিকল্প নেই: ডিসি ফরিদা কেন্দ্রীয় শহীদ মিনারে মুস্তাফা মনোয়ারকে সর্বস্তরের শেষ শ্রদ্ধা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরান যাবেন স্পিকার নিষেধাজ্ঞার পরও কিছু গণমাধ্যম হাসিনার বক্তব্য প্রচার করছে: ডা. জাহেদ তিন বছর ধরে ফ্রান্সে বাংলাদেশি নারীদের ভাষা শিক্ষা ও মানসিক স্বাস্থ্য সহায়তায় ‘উইথ দ্য মাইন্ড’ সর্বসম্মতিক্রমে জাতীয় সংসদে পাস হলো অর্থবিল-২০২৬ জার্মানির যুব কল্যাণ কেন্দ্রে বন্দুক হামলা, নিহত ৫ আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় পতন কাঁচাবাজার-ক্ষুদ্র মুদি দোকান ভ্যাটের বাইরে থাকবে: অর্থমন্ত্রী

ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৩১১

  • Update Time : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ৫৭ Time View

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ সময় ৩১১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ৩১১ জন রোগীর মধ্যে ১১২ জন ঢাকার সিটি করপোরেশনের এবং বাকিরা সিটির বাইরে থেকে।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ২৭,৭৮২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ২৬,৩৭৯ জন ছাড়পত্র পেয়েছেন। ডেঙ্গুতে মারা গেছেন ১১০ জন।

বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ড. আতিকুর রহমান বলেন, “ডেঙ্গু এখন আর সিজনাল নয়, সারা বছরই হচ্ছে। বৃষ্টি শুরু হলে এর বিস্তার বাড়ে। ডেঙ্গু প্রতিরোধে মশা নিরোধক ওষুধ ব্যবহার করা এবং সিটি করপোরেশনের পক্ষ থেকে সব এলাকায় সচেতনতা প্রচার চালানো অত্যন্ত জরুরি। পাশাপাশি সবাইকে সতর্ক থাকতে হবে।”

কীটতত্ত্ববিদ ড. মনজুর চৌধুরী বলেন, “মশানিধনে শুধু জেল-জরিমানা আর জনসচেতনতা বৃদ্ধি করলেই কাজ হবে না। সঠিকভাবে জরিপ চালিয়ে দক্ষ জনবল দিয়ে যথাযথ ব্যবস্থা নিতে হবে।”

উল্লেখ্য, ২০২৩ সালে দেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ ৩,২১,১৭৯ জন রোগী আক্রান্ত হয়েছিলেন এবং ১,৭০৫ জনের মৃত্যু ঘটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category