শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

ডেইরি ফার্মে বিস্ফোরণে ১৮ হাজার গরুর মৃত্যু

  • Update Time : শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩
  • ২৫২ Time View

যুক্তরাষ্ট্রে একটি ডেইরি ফার্মে ভয়াবহ বিস্ফোরণে প্রায় ১৮ হাজার গরুর মৃত্যু হয়েছে। সোমবার (১১ এপ্রিল) টেক্সাসের ডিম্মিট শহরের কাছে ‘সাউথ ফর্ক ডেইরি’ নামের খামারে এ দুর্ঘটনা ঘটে। খবর বিবিসির।

কর্তৃপক্ষের ধারণা, খামারে ব্যবহৃত হানি ব্যাজার যন্ত্র থেকে নির্গত হয়েছে ক্ষতিকারক মিথেন গ্যাস। যা আগুনের সংস্পর্শে আসায় এ ভয়াবহ বিস্ফোরণ ঘটে। মূলত গবাদি পশুর গোবর প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে সার বানাতে এ যন্ত্র ব্যবহৃত হয়।ক্যাস্ট্রো কাউন্টি শেরিফের অফিস জানিয়েছে, তারা স্থানীয় সময় গত সোমবার সন্ধ্যার দিকে ফার্মে আগুন লাগার খবর পায়।

শেরিফের অফিসের পোস্ট করা ছবিতে আগুন ও বিস্ফোরণের পর মাটি থেকে কালো ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে।
 
পুলিশ ও জরুরি কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে একজনকে আটকা পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
  
আগুন এবং ধোঁয়ায় মারা যাওয়া গরুর সঠিক পরিসংখ্যান অজানা থাকলেও শেরিফের অফিস বিবিসিকে জানিয়েছে, আনুমানিক ১৮ হাজার গবাদি পশু মারা গেছে।
 
সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রে আগুনে পুড়ে বহু গবাদি পশুর মৃত্যু হয়েছে। ২০১৮ থেকে ২০২১ সালের মধ্যে দেশটিতে আগুনে পুড়ে প্রায় ৩০ লাখ গরুর মৃত্যু হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category