বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
Title :
আর্জেন্টিনাকে টপকে ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষে ফ্রান্স গরু জবাইয়ে সম্পূর্ণ নিষেধাজ্ঞার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে থালাপতির সরকার ঢাকা ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতির বিষয়ে জানলেন প্রধানমন্ত্রী জেলা প্রশাসক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পুষ্টি নিশ্চিত করতে হবে ৮৫ হাজারে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চাওয়ায় হুমকি দিচ্ছে সিন্ডিকেট: জামায়াত আমির সাবেক ৩ গভর্নরের নথি তলব যুদ্ধবিরতির মাঝে হরমুজ সংকট ও ইসরায়েলি সাবোটাজের শঙ্কা: মার্কিন-ইরান চুক্তি গল্পগুজব নয়, রোগীর চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দিন: চিকিৎসকদের স্বাস্থ্যমন্ত্রী ৯০ শতাংশ সিসিইউ রাজধানীকেন্দ্রিক, প্রান্তিক মানুষ বঞ্চিত: ডা. জুবাইদা রহমান ফলাফল খারাপ হলে পরীক্ষার খাতাও চেক করা যাবে: শিক্ষামন্ত্রী

ডিসেম্বর বা আগামী বছরের মার্চে জাতীয় নির্বাচন:প্রেস সচিব

  • Update Time : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৩ Time View

চলতি বছরের ডিসেম্বর বা সর্বোচ্চ আগামী বছরের মার্চের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

সোমবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান প্রেস সচিব।এসময় আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ, সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি।

কম সংস্কার হলে চলতি ডিসেম্বরে নির্বাচন এবং বেশি সংস্কার হলে আগামী বছরের প্রথমার্ধে (জুন, ২০২৬) নির্বাচন হবে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের এমন বক্তব্য তুলে ধরে প্রেস সচিব বলেন, আবারও পরিষ্কার করতে চাই, রাজনৈতিক দলগুলো যদি সংস্কার কম চায় তবে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে আর যদি সংস্কার একটু বেশি চায় তাহলে নির্বাচন জুনের মধ্যে হবে।

তবে জুনে নির্বাচন করার কিছু অসুবিধার কথা উল্লেখ করে প্রেস সচিব বলেন, এপ্রিল মাস থেকে কাল বৈশাখী শুরু হয়, এরপর বর্ষা শুরু হয়। ফলে এপ্রিল, মে, জুন- এই তিন মাস আবহাওয়াজনিত কারণে নির্বাচন করা উপযোগী না বা কঠিন। আমার ধারণা, নির্বাচন হয় ডিসেম্বরের মধ্যে হবে, না হয় সর্বোচ্চ আগামী বছরের মার্চের মধ্যে অনুষ্ঠিত হবে।

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হবে কি না এমন প্রশ্নের জবাবে শফিকুল বলেন, এ বিষয়টি অন্তর্বর্তী সরকার দেখবে। এটা উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত, তবে এখনও সেখানে কোনো আলাপ হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category