সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
Title :
একগুচ্ছ উন্নয়ন প্রকল্প ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী: মহেশখালী, বাঁশখালী ও হাঠহাজারী সফর হাইমচরে প্রাইভেটকারে ২০ কেজি গাঁজা, চালক আটক সীমালঙ্ঘন নয়, গতি কমিয়ে জনগণের পাশে থাকুন: পানিসম্পদ প্রতিমন্ত্রী ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের

ডিপিএলে আম্পায়ার বিতর্ক পিছু ছাড়ছে না

  • Update Time : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ২৫৪ Time View

আউট না কি নট আউট। ভিন্ন অ্যাঙ্গেলে আবার দেখা যাক। খালি চোখে মনেই হয়েছে আসিফ হাসানের টার্ন করা বলটি মিস করছে লেগ স্ট্যাম্প। কিন্তু আম্পায়ার তার সিদ্ধান্তে অবিচল। তাতে ঢাকা প্রিমিয়ার লিগে বাজে আম্পায়ারিং নিয়ে সমালোচনা চলছেই।অষ্টম রাউন্ডে মোহামেডান-সিটি ক্লাবের মধ্যকার ম্যাচে আম্পায়ারের একাধিক সিদ্ধান্তে মাঠেই ক্ষোভ ঝেড়েছেন ক্রিকেটাররা। প্রশ্ন উঠেছে মেহেদী হাসান মিরাজের এলবিডব্লিউ নিয়েও। শুধু এই ম্যাচই নয়, চলতি ডিপিএলে আম্পায়ারদের একাধিক বিতর্কিত সিদ্ধান্তের বলি হয়েছে মোহামেডান-রূপগঞ্জের মতো দলগুলো।

বিতর্ক আর ঢাকা প্রিমিয়ার লিগ যেন একই সূত্রে গাঁথা। আম্পায়ারের একটা বাজে সিদ্ধান্ত বদলে দেয় ম্যাচের ভাগ্য। ৭ এপ্রিলে রূপগঞ্জ-আবাহনীর হাইভোল্টেজ ম্যাচে নাঈম শেখের রান আউটটাই ধরা যাক। আম্পায়ারদের দেয়া জীবন পেয়ে সেই নাঈম পরবর্তীতে ৭৬ রান করে আবাহনীর জয়ের ভিত গড়ে দেন।

আবার সেই ম্যাচেই সাব্বির রহমানের অদ্ভুত আউটে সন্দেহ আরও বাড়ে। কারণ উভয় ক্ষেত্রেই সুযোগ দেয়া হেয়েছে আবাহনীকে। ঘরোয়ো ক্রিকেটে পক্ষপাত আম্পায়ারিং আসলে সবার আগে আসে আবাহনী ক্লাবের নাম। তবে কি তাদের বড় কর্তাদের অদৃশ্য কোন চাপ থেকেই বারবার এমন ভুল সিদ্ধান্ত দিচ্ছেন ফিল্ড আম্পায়াররা? এমন প্রশ্নই ক্রিকেট সংশ্লিষ্টদের মনে।

২০২১ সালে আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তের প্রতিবাদ স্বরূপ স্ট্যাম্পে লাথি মেরে হাজার কোটি টাকার বোর্ডের দৈন্যতা চোখে আঙুল দিয়ে দেখিয়েছিলেন সাকিব। এরপর থার্ড আম্পায়ার সংযোজনসহ ঘরোয়া ক্রিকেট ঢেলে সাজানোর কথা বলেছিলেন বিসিবি কর্তারা। কিন্তু সেই প্রতিশ্রুতি শেষ পর্যন্ত পূরণ হয়নি। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category