শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

ট্রাম্প মোদী ফোনালাপ

  • Update Time : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ৭৮ Time View

এক সপ্তাহ হয়েছে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আগেই তাকে শুভেচ্ছা জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার সোমবার (২৭ জানুয়ারি) ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বললেন তিনি।জানা গেছে, আগামী দিনে ভারত-যুক্তরারষ্ট্রের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক আরও মজবুত করা নিয়ে কথা হয়েছে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে।

ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলার বিষয়টি নিজেই আজ এক্স হ্যান্ডেলে জানিয়েছেন মোদী। তিনি লিখেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলে আমি উচ্ছ্বসিত। দ্বিতীয়বার ঐতিহাসিক জয়ের জন্য তাকে অভিনন্দন। আমরা পারস্পরিক উপকার ও বিশ্বস্ত অংশীদারিত্বের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমরা আমাদের দেশের জনগণের কল্যাণে এবং বিশ্ব শান্তি, সমৃদ্ধি ও নিরাপত্তার লক্ষ্যে আগামী দিনেও একসঙ্গে কাজ করবো।

গত ২০ জানুয়ারি ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। প্রশ্ন উঠেছিল কেন ট্রাম্পের শপথে নেই মোদী?আগামী ফেব্রুয়ারিতেই মুখোমুখি হতে পারেন ট্রাম্প ও মোদী। ওয়াশিংটনে তাদের একটি বৈঠকের পরিকল্পনা করছেন দুই দেশের কূটনীতিকরা।

এই মুহূর্তে তাদের মধ্যে আলোচনা অত্যন্ত জরুরি বলেই মনে করা হচ্ছে। যার মধ্যে অন্যতম ইস্যু শুল্ক। গত ডিসেম্বরেই ট্রাম্পকে হুঁশিয়ারি দিতে দেখা গিয়েছিল মার্কিন ডলার ব্যবহার না করলেই ১০০ শতাংশ শুল্কের বোঝা চাপিয়ে দেওয়া হবে ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলোর ওপরে।৯ সদস্যের ব্রিকসে রয়েছে ভারতও। ফলে সেই পরিপ্রেক্ষিতে মোদীর সঙ্গে ট্রাম্পের এই বিষয়ে কথা হতে পারে। -সূত্র: এনডিটিভি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category