মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
Title :
গাংনীতে ৯৬টি ল্যান্ডমাইন উদ্ধার, সেনাবাহিনীর সফল অভিযানে ধ্বংস চাঁদপুরে এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য, শিক্ষার্থীর মৃত্যু ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই বাংলাদেশের মতো দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী নিরাপত্তা ভুয়া দালালের কাছ থেকে কেনা যায় না: ইরান ১৮ বছরের আন্দোলনে গুম-খুন-নির্যাতিতরা পাবেন ভাতা: মুক্তিযুদ্ধমন্ত্রী জেনজিদের আন্দোলনে ফের উত্তাল ভারত, পুলিশের লাঠিচার্জ ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনই এখন সরকারের প্রধান কাজ: প্রধানমন্ত্রী রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া: জেলেনস্কি সৌদি আরবে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ট্রাম্প বললেন আমি নির্দোষ

  • Update Time : বুধবার, ১৪ জুন, ২০২৩
  • ৯৩ Time View

মিয়ামির আদালতে গিয়ে ট্রাম্প বললেন আমি নির্দোষ। এবার গোপনীয় নথি রাখার অভিযোগে ট্রাম্পের বিচার শুরু হবে।

মিয়ামির হোটেল থেকে বেরিয়ে ট্রাম্পের গাড়ির কনভয় যখন রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন দুই পাশে প্রচুর মানুষ দাঁড়িয়ে। কারও হাতে ধরা ব্যানার। কারো হাতে ধরা পতাকায় লেখা ট্রাম্প। কারো ব্যানারে ট্রাম্পের ছবি। ছিল বেশ কিছু স্লোগান লেখা ব্যানারও। আবার ট্রাম্পবিরোধী কিছু ব্যানারও ছিল।

আদালত চত্বরে পৌঁছে গাড়ি থেকে নেমে কোর্টরুমে ঢুকলেন আমেরিকার সাবেক প্রেসিডেন্ট। বিচারকের কাছে বললেন, তিনি নির্দোষ। বিচারক জানালেন, ট্রাম্প যেতে পারেন। আবার সমর্থকদের মাঝখান দিয়ে ট্রাম্প বেরোলেন।

ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ হলো, তিনি হোয়াইট হাউস ছাড়ার সময় বেশ কিছু গোপনীয় নথি সঙ্গে করে নিয়ে গেছেন, যা তিনি আইনত করতে পারেন না। এই ফাইল ফাঁস হলে তা জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে বিপদের কারণ হতো। এই অভিযোগ প্রমাণ হলে ট্রাম্পের বেশ কয়েক বছর জেল হতে পারে।

ট্রাম্প নিজেকে নিরপরাধ বলার পর এখন কয়েক মাসের মধ্যে ট্রাম্পের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু হবে। সেসময় ট্রাম্প আবার প্রেসিডেন্ট হওয়ার জন্য প্রচার করবেন। বিশেষজ্ঞদের ধারণা, বিচার শুরু হতে এক বছর লেগে যাবে। তবে সাবেক মার্কিন প্রেসিডেন্টের এইভাবে আদালতে যাওয়ার ঘটনাও অভূতপূর্ব।

ট্রাম্প জানিয়েছেন, তিনি নির্দোষ। তিনি যাতে আর প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়াতে না পারেন, তার জন্য এই সব করা হচ্ছে। মামলায় যাই হোক না কেন, তিনি প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন।

এইচআর

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category