শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের মামলা করল মার্কিন লেখিকা

  • Update Time : শনিবার, ২৬ নভেম্বর, ২০২২
  • ১০২ Time View

মার্কিন লেখিকা ই জঁ ক্যারল ধর্ষণের মামলা করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। তিনি অভিযোগ করেছেন, ১৯৯০-এর দশকে নিউইয়র্ক অঙ্গরাজ্যের একটি স্টোরের ড্রেসিংরুমে ট্রাম্প তাকে ধর্ষণ করেন।

যৌন নিপীড়নের অভিযোগের সময়ের সীমাবদ্ধতা কাটাতে নতুন আইন ‘অ্যাডাল্ট সারভাইভারস অ্যাক্ট’ কার্যকর হওয়ার পর এ আইনে প্রথম মামলা হলো।

প্রতিবেদনে বলা হয়, সীমাবদ্ধতা-সংক্রান্ত সংবিধি বা স্ট্যাটিউট অব লিমিটেশন অনুযায়ী, একটি নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো বিষয়ে অভিযোগ করা না হলে তার কার্যকারিতা হারিয়ে যায়। যৌন নিপীড়ন ঘটনার ক্ষেত্রে সেই সীমাবদ্ধতা দূর করতেই নতুন এ আইন।

এ আইন কার্যকর হওয়ার পর নিউইয়র্কে যৌন নিপীড়নের মামলা করার জন্য এক বছর সময় পাবেন ভুক্তভোগীরা। এর ফলে ১৮ বছরের বেশি বয়সী কেউ অনেক আগের যৌন নিপীড়নের ঘটনায় মামলা করতে পারবেন। সেই সুযোগটি নিয়েছেন ই জঁ ক্যারল।

অভিযোগকারী এই লেখিকা আমেরিকার একটি পত্রিকার সম্পাদকীয় পাতায় নিয়মিত লিখতেন। সাম্প্রতিক এক বইতে তিনি লেখেন- ১৯৯০ সালে নিউইয়র্কে একটি ডিপার্টমেন্টাল স্টোরে নারীদের ড্রেসিংরুমে তাকে ধর্ষণ করেন তৎকালীন শিল্পপতি ট্রাম্প।

সাবেক প্রেসিডেন্ট তার বিরুদ্ধে আনা অভিযোগ বরাবর অস্বীকার করে আসছেন। তার দাবি, ওই লেখিকা ‘সম্পূর্ণ মিথ্যা’ বলছেন। পালটা মানহানির মামলাও করেছেন ট্রাম্প। সূত্র: বিবিসি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category