বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ব্যবসায়ী নিহত

  • Update Time : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ৭১ Time View

মাদারীপুরের কালকিনিতে পণ্যবাহী ট্রাক ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দেলোয়ার হোসেন চৌকিদার (৫০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে। নিহত দেলোয়ার হোসেন শরীয়তপুর জেলার ঘোসাইরহাট উপজেলার দাসের জঙ্গল গ্রামের নুরুল চৌকিদারের ছেলে।

আজ মঙ্গলবার দুপুরে উপজেলার খাসেরহাট এলাকার রামচন্দ্রপুর গ্রামের একটি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, ব্যবসায়ী দেলোয়ার হোসেন চৌকিদার তার দোকানের জন্য মস্তফাপুর ও ভূরঘাটা থেকে কিছু জিনিসপত্র কিনে একটি মোটরসাইকেলযোগে তার বাড়ির দিকে রওনা দেন। এসময় বিপরীতগামী একটি ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে করে দেলোয়ার হোসেন গুরুতর আহত হয়। পরে তাকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

এব্যাপারে কালকিনি থানার এসআই মিঠু ফকির জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলপরিদর্শন করেছি। দেলোয়ার নামের এক লোক দুর্ঘটনায় মারা গেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category