সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
Title :
দক্ষিণ আফ্রিকায় একের পর এক নারীর মরদেহ, বাড়ছে সিরিয়াল কিলারের আতঙ্ক ছাত্র আন্দোলনের চাপে পদত্যাগ করলেন সার্বিয়ার প্রেসিডেন্ট ভুচিচ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ১ শতাংশের বেশি বেড়েছে ‘সামনে একটি সাপ ও একটি জামায়াত এলে আগে জামায়াত সম্পর্কে সাবধান হতে হবে’ যুক্তরাষ্ট্রের সঙ্গে ভয়াবহ সংঘাতের জন্য প্রস্তুত ইরান: আব্বাস আরাগচি আইফোন হাতিয়ে নিতেই অপ্রতিম হত্যা, সাত দিন আগে হয়েছিল পরিকল্পনা: তিন আসামির জবানবন্দি শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ৪

  • Update Time : শনিবার, ১৫ জুলাই, ২০২৩
  • ৮৭ Time View

বগুড়ার আদমদিঘী উপজেলায় বিকল ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কায় চারজন নিহত হয়েছেন।

শনিবার (১৫ জুলাই) ভোর সাড়ে ৩টার দিকে নওগাঁ-বগুড়া আঞ্চলিক মহাসড়কের মুরইল বাসট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ট্রাকচালক ঢাকার কামরাঙ্গাীচর গফুর প্রামানিকের ছেলে দাদন মিয়া (৪০), চালকের সহকারী সাইফুল ইসলাম (২৩), নওগাঁর সাপাহারের আমজাদ হোসেনের ছেলে রকিবুল ইসলাম (৪০) ও ট্রাক মালিক নওগাঁর দয়ালের মোড়ের ওমর আলীর ছেলে মোস্তাক (৪৫)।

আদমদিঘী থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন আদমদিঘী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম। তিনি বলেন, ঘটনাস্থলে দুজন এবং হাসপাতালে দুজন মারা গেছেন।মুরইল বাসস্ট্যান্ডের পূর্ব পাশে খাড়ীর ব্রিজের কাছে মালবাহী ট্রাকের মেরামতের কাজ করছিল ট্রাকচালক ও মালিক মোস্তাক আলী। এ সময় ঢাকা থেকে নওগাঁগামী আরেকটি মালবাহী ট্রাক যাওয়ার পথে দাঁড়ানো ট্রাকের পেছনে ধাক্কা দেয়। ট্রাকচালক দাদন মিয়া ও যাত্রী রকিবুল ইসলাম ঘটনাস্থলে মারা যান। অপর দু’জনকে গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে গেলে ট্রাকমালিক মোস্তাক ও সহকারী সাইফুল ইসলাম মার যান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category