বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
Title :

ট্যানারি বর্জ্যে তৈরি হচ্ছিল মাছ-মুরগির খাদ্য, জরিমানা চার লাখ

  • Update Time : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ১৯৩ Time View

চট্টগ্রামে ক্রোমিয়ামযুক্ত ট্যানারি বর্জ্য মিশিয়ে মাছ ও মুরগির খাবার তৈরির অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে চার লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৬ অক্টোবর) নগরীর চাক্তাই এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চট্টগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত। অভিযানে র‌্যাব-৭ এর টিম অংশ নেয়।জেলা প্রশাসন জানিয়েছে, অভিযানে মেসার্স আদিত্য ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠান থেকে ১৫০ বস্তা ক্রোমিয়ামযুক্ত ট্যানারি বর্জ্য এবং মেসার্স নূর এন্টারপ্রাইজ থেকে ৩৩ বস্তা ক্রোমিয়ামযুক্ত শ্রিম্প পাউডার জব্দ করা হয়। মাছ ও মুরগির খাবারের সঙ্গে এসব ট্যানারির বর্জ্য মেশানো হচ্ছিল। এ অপরাধে মেসার্স আদিত্য ট্রেডার্সের মালিক আশুদাসকে দুই লাখ ও নূর এন্টারপ্রাইজের মালিক নূর আবছারকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার প্রতীক দত্ত বলেন, ট্যানারির বর্জ্য দিয়ে মাছ ও মুরগির খাবার তৈরির খবর পেয়ে চাক্তাই এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে দেখা যায়- প্রতিষ্ঠান দুটির গুদামে ক্রোমিয়ামযুক্ত ট্যানারির বর্জ্য দিয়ে মাছ ও মুরগি খাদ্য তৈরি করা হচ্ছিল। এসব ক্রোমিয়াম মাছ ও মুরগি হয়ে মানবদেহে প্রবেশ করলে ক্যানসারসহ নানাবিধ জটিল রোগ দেখা দিতে পারে বলে চিকিৎসকদের অভিমত রয়েছে। তাই প্রতিষ্ঠান দুটিকে দুই লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে যাতে এ ধরনের কাজ থেকে বিরত থাকেন সে বিষয়ে তাদের সতর্ক করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category