শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
Title :
১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা প্রাথমিকে কাটছে প্রধান শিক্ষক সংকট খামেনির শেষবিদায় অনুষ্ঠানে হামলার শঙ্কা, তেহরানের হুঁশিয়ারি আমরা ফিলিস্তিনকে অন্তরের অন্তস্তল থেকে ভালোবাসি: রাষ্ট্রদূতকে স্বরাষ্ট্রমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু বাংলাদেশের অভ‍্যন্তরীণ ইস্যুতে চীন কারো হস্তক্ষেপ মেনে নেবে না: রাষ্ট্রদূত আনুষ্ঠানিকভাবে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আর্জেন্টিনাকে টপকে ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষে ফ্রান্স গরু জবাইয়ে সম্পূর্ণ নিষেধাজ্ঞার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে থালাপতির সরকার ঢাকা ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতির বিষয়ে জানলেন প্রধানমন্ত্রী

টোলপ্লাজায় ৬ জন নিহত: বাস মালিক গ্রেপ্তার

  • Update Time : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ৫৭ Time View

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোলপ্লাজায় ছয়জন নিহতের ঘটনায় ঘাতক বাসটির মালিক ডাব্লিউ ব্যাপারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাকে মাদারীপুরের শিবচর থেকে গ্রেপ্তার করা হয়।

হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি ড. আ ক ম আকতারুজ্জামান বসুনিয়া গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বলেন, বাসটি দুর্ঘটনার আগের দিন গ্যারেজ থেকে বের করা হয়। কিন্তু ফিটনেস ছিল না। আর নেশাখোর ও মেয়াদোত্তীর্ণ লাইসেন্সধারী চালক দিয়ে পরিবহনটি চালানো হয়। এ ছাড়া হাসাড়া হাইওয়ে থানায় শনিবার নিহতের স্বজনের দায়ের করা মামলায় বাস ওই মালিকেও আসামি করা হয়েছে। তাই তাকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় গত ২৭ ডিসেম্বর রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে বাসচালক নুরুন্নবীসহ ২ জনকে গ্রেপ্তার করে র‌্যাব ও হাইওয়ে পুলিশ।

এর আগে, শুক্রবার রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে বাসচালক মোহাম্মদ নুর উদ্দিনকে আটক করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category