মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
Title :
গাংনীতে ৯৬টি ল্যান্ডমাইন উদ্ধার, সেনাবাহিনীর সফল অভিযানে ধ্বংস চাঁদপুরে এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য, শিক্ষার্থীর মৃত্যু ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই বাংলাদেশের মতো দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী নিরাপত্তা ভুয়া দালালের কাছ থেকে কেনা যায় না: ইরান ১৮ বছরের আন্দোলনে গুম-খুন-নির্যাতিতরা পাবেন ভাতা: মুক্তিযুদ্ধমন্ত্রী জেনজিদের আন্দোলনে ফের উত্তাল ভারত, পুলিশের লাঠিচার্জ ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনই এখন সরকারের প্রধান কাজ: প্রধানমন্ত্রী রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া: জেলেনস্কি সৌদি আরবে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

টেন হ্যাগের সংবাদ সম্মেলনে নিষিদ্ধ একাধিক গণমাধ্যম

  • Update Time : মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
  • ৮২ Time View

ক্লাব ও কোচকে নিয়ে নেতিবাচক সংবাদ প্রকাশ করায় ম্যানচেস্টার ইভেনিং নিউজসহ তিনটি গণমাধ্যমকে এরিক টেন হ্যাগের সংবাদ সম্মেলনে নিষিদ্ধ করেছে ম্যানচেস্টার ইউনাইটেড।বুধবার (৬ ডিসেম্বর) প্রিমিয়ার লিগের ম্যাচে চেলসির মুখোমুখি হবে ম্যানইউ। এ ম্যাচ নিয়ে আয়োজিত মঙ্গলবারের সংবাদ সম্মেলনে নিষিদ্ধ করা হয় গণমাধ্যমগুলোকে।

১৯৭৩-৭৪ মৌসুমের পর ইতিহাসের সবচেয়ে বাজে সময় পার করছে ম্যানইউ। সব মিলিয়ে চলতি মৌসুমে ২১ ম্যাচের ১০টিতেই হেরেছে তারা। এর মধ্যে প্রিমিয়ার লিগেই ১৪ ম্যাচে ৬ হার দলটির। ২৪ পয়েন্ট নিয়ে অবস্থান টেবিলের সাতে। চ্যাম্পিয়ন্স লিগেও গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়ার পথে দলটি।
 
ইংলিশ জায়ান্ট ক্লাবের এমন করুণ পরিণতি নিয়ে স্থানীয় গণমাধ্যমগুলোতে লেখালেখি হচ্ছে বেশ। ক্লাবে যোগ দেয়ার পর থেকে তিনি যেসব খেলোয়াড়কে চুক্তিবদ্ধ করেছেন তারা খুব একটা দ্যুতি ছড়াতে পারছে না। তার ওপর তার খেলানোর কৌশল পছন্দ নয় দলের অনেক সিনিয়র তারকার। শুধু নিজের পছন্দের খেলোয়াড়দের নিয়ে একাদশ সাজানোর অভিযোগও উঠে এসেছে গণমাধ্যমগুলোতে। ড্রেসিংরুমে খেলোয়াড়দের মতকে গুরুত্ব দেন না বলেও আছে অভিযোগ।
 
এর মধ্যে ‘টেন হ্যাগ দলের কিছু খেলোয়াড়ের আস্থা হারাচ্ছেন’ এমন সংবাদ প্রকাশ করে তোপের মুখে পড়েছে ম্যানচেস্টার ইভেনিং নিউজ। একই সঙ্গে ক্লাব ও কোচকে নিয়ে নেতিবাচক সংবাদ প্রকাশ করায় আরও তিনটি গণমাধ্যমকে চেলসির বিপক্ষে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে নিষিদ্ধ করেছে ম্যানইউ।
 
ম্যানচেস্টার ইভেনিং নিউজ জানিয়েছে, ক্লাবের কমিউনিকেশন ডিরেক্টর অ্যান্ড্রু ওয়ার্ড তাদেরকে সংবাদ সম্মেলনে নিষিদ্ধ করার বিষয়টি অবহিত করেছে।
এ বিষয়ে এক বিবৃতিতে ম্যানইউ জানিয়েছে, ‘আমাদের পছন্দ মতো সংবাদ প্রকাশ করে না বলে গণমাধ্যমগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়নি। বরং সংবাদ প্রকাশের আগে আমাদের সঙ্গে কোনো যোগাযোগ না করে, কোনো মন্তব্য করার সুযোগ না দিয়ে নিজেদের মতো সংবাদ প্রকাশ করায় তাদের নিষিদ্ধ করা হয়েছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category