শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন

টানা ৪ বার আমেরিকার সিনেটর হলেন বাজিতপুরের শেখ রহমান

  • Update Time : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ৬৪ Time View

বাংলাদেশি বংশোদ্ভূত ৬৩ বছর বয়সী শেখ এম. রহমান টানা চতুর্থবার আমেরিকার সিনেটর নির্বাচিত হয়েছেন। জর্জিয়া অঙ্গরাজ্যের ডিস্ট্রিক্ট-ফাইভ থেকে কিশোরগঞ্জের বাজিতপুরের সন্তান শেখ রহমান ডেমোক্রেট দল থেকে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।

এবার তিনি রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী লিসা ব্যাবেজের চেয়ে ৭০ শতাংশ বেশি ভোট পেয়েছেন।
এর আগে একই নির্বাচনী এলাকা থেকে তিনবার সিনেটর নির্বাচিত হন শেখ রহমান। তিনি প্রথম বাংলাদেশি আমেরিকান ও প্রথম মুসলিম, যিনি জর্জিয়ায় সিনেটর নির্বাচিত হন।

শেখ রহমান কিশোরগঞ্জ জেলার জন্ম বাজিতপুরের বীর মুক্তিযোদ্ধা নজিবুর রহমানের সন্তান। ১৯৮১ সালে তিনি আমেরিকা যান। জর্জিয়া ইউনিভার্সিটি থেকে বিবিএ ডিগ্রি অর্জন করেন শেখ রহমান। ৩ ভাই ও ৪ বোনের মধ্যে তিনি মেজো। তার ভাই শেখ মজিবুর রহমান ইকবাল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং কিশোরগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি ও বাজিতপুর উপজেলা বিএনপির আহবায়ক।

শেখ রহমানের বিজয়ে জর্জিয়ায় প্রবাসী বাংলাদেশি এবং তাঁর জন্মস্থান কিশোরগঞ্জের বাজিতপুরের মানুষ আনন্দে ভাসছেন।

জানা গেছে, শেখ রহমান ২০১৮ সালে প্রথম জর্জিয়ার রাজ্য সিনেটের নির্বাচিত হন। তিনি জর্জিয়ার প্রথম মুসলিম ও প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত আইন প্রণেতা।

সরারচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মহসিন মিয়া জানান, আমার এলাকার গর্বিত সন্তান শেখ রহমান আবারও আমেরিকার সিনেটের নির্বাচিত হওয়ায় আমরা আনন্দিত।

মনিরুজ্জামান মনির জানান, আমাদের বাজিতপুরের সন্তান শেখ রহমান সিনেটের নির্বাচিত হয়েছেন শুনেছি খুব ভালো লাগছে। উনি নির্বাচিত হওয়ায় এলাকার লোকজন আনন্দে ভাসছেন।

মো. খাজা মোল্লা বলেন , শেখ রহমান ২০১৮ সালে প্রথম জর্জিয়ার রাজ্য সিনেটের নির্বাচিত হয়েছিলে। এবার নিয়ে টানা চারবার নির্বাচিত হয়েছেন। কতটা জনপ্রিয় হলে পরপর চারবার নির্বাচিত হওয়া যায়। উনার এই বিজয়ে আমরা গর্বিত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category