পুলিশ হত্যা, বিস্ফোরক ও নাশকতা মামলার এজাহারভুক্ত আসামি টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার ( ৯ নভেম্বর) বিকালে শহরের বেপারী পাড়া থেকে তাকে গ্রেপ্তার করে টাঙ্গাইল সদর থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া।
অফিসার ইনচার্জ মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে বৃহস্পতিবার বিকালে শহরের বেপারী পাড়া এলাকা থেকে গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে বিস্ফোরক-নাশকতা ও পুলিশ হত্যা মামলার এজাহার ভুক্ত আসামী ফরহাদ ইকবালকে গ্রেপ্তার করা হয়।