মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
Title :
গাংনীতে ৯৬টি ল্যান্ডমাইন উদ্ধার, সেনাবাহিনীর সফল অভিযানে ধ্বংস চাঁদপুরে এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য, শিক্ষার্থীর মৃত্যু ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই বাংলাদেশের মতো দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী নিরাপত্তা ভুয়া দালালের কাছ থেকে কেনা যায় না: ইরান ১৮ বছরের আন্দোলনে গুম-খুন-নির্যাতিতরা পাবেন ভাতা: মুক্তিযুদ্ধমন্ত্রী জেনজিদের আন্দোলনে ফের উত্তাল ভারত, পুলিশের লাঠিচার্জ ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনই এখন সরকারের প্রধান কাজ: প্রধানমন্ত্রী রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া: জেলেনস্কি সৌদি আরবে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠালো পাকিস্তান

  • Update Time : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ৯০ Time View

পাকিস্তানের জন্য বাঁচা-মরার লড়াই। নিউজিল্যান্ডের জন্যও। টানা তিন ম্যাচ হারের কারণে একদম খাদের কিনারায় পৌঁছে গেছে কেন উইলিয়ামসনের দল। যদিও ওই তিন ম্যাচ তিনি দলের সঙ্গে থাকতে পারেননি ইনজুরির কারণে। আজ আবার ফিরে এসেছে পাকিস্তানের বিপক্ষে।

বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে সেমিতে ওঠার জন্য বাঁচা-মরার লড়াইয়ে পাকিস্তান অধিনাযক বাবর আজমের সঙ্গে টস করতে নামলেন কেন উইলিয়ামসন। তবে টস জিতলেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। টস জিতেই তিনি নিলেন প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত। ব্যাট করার জন্য আমন্ত্রণ জানালেন নিউজিল্যান্ড অধিনায়ক উইলিয়ামসনকে।

উইকেটের সুবিধা আদায় করতে চারজন পেসার নিয়ে খেলতে নেমেছে পাকিস্তান। উসামা মিরের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন হাসান আলি। শাদাব খান কিংবা মোহাম্মদ নওয়াজ আজও নেই পাকিস্তান একাদশে।

নিউজিল্যান্ড দলে এসেছে দুই পরিবর্তন। ম্যাট হেনরির পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন ইশ সোধি। কেন উইলিয়ামসন এসেছেন উইল ইয়াংয়ের পরিবর্তে।

নিউজিল্যান্ড একাদশ

ডেভন কনওয়ে, রাচিন রাবিন্দ্রা, কেন উইলিয়ামসন (অধিনায়ক), ড্যারিল মিচেল, টম ল্যাথাম (অধিনায়ক), গ্লেন ফিলিপস, মার্ক চাপম্যান, মিচেল সান্তনার, ইশ সোধি, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট।

পাকিস্তান একাদশ

আবদুল্লাহ শফিক, ফাখর জামান, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, সাউদ শাকিল, ইফতিখার আহমেদ, আগা সালমান, হাসান আলি, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম, হারিস রউফ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category