শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
Title :
শেখ হাসিনা দেশে ফিরলেই গ্রেপ্তার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সের্গেই কোরেৎস্কি যুদ্ধটা অনেক বড়, টিকে থাকতে ঐক্যবদ্ধ থাকতে হবে: প্রধানমন্ত্রী জুলাই শহীদ স্মরণে বগুড়ায় আলোচনা সভা, দোয়া ও উপহার বিতরণ হবিগঞ্জে জুলাই শহীদ দিবস পালিত, স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন নরসিংদীর রায়পুরায় খালে গোসল করতে নেমে ৪ শিশুর মৃত্যু ইংল্যান্ডের বিপক্ষে জয় ম্যারাডোনাকে উৎসর্গ করলেন মেসি ‘শুধু আমি নই, আমরা সবাই’, নেতা মেসি যেখানে সবার চেয়ে আলাদা মধ্যপ্রাচ্যের ৩ দেশের মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ইরানে মার্কিন হামলা ও কুয়েত-জর্ডানে তেহরানের পাল্টা আঘাত

ঝিনাইদহে মোটরসাইকেল চোর চক্রের তিনজন গ্রেপ্তার

  • Update Time : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩
  • ৯০ Time View

ঝিনাইদহে আন্তঃবিভাগীয় মোটরসাইকেল চোর চক্রের মূলহোতা মোহাম্মদ আলীসহ তিনজনকে গ্রেপ্তার ও তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ অক্টোবর) ঝিনাইদহ সদর থানায় প্রেসবিফিংয়ের মাধ্যমে অতিরিক্ত পুলিশ মীর আবিদুর রহমান এতথ্য জানান। গত সোমবার ঝিনাইদহ সদর থানা চৌকশ অভিযানিক পুলিশ ও সাতক্ষীরা পুলিশের সহায়তায় সাতক্ষীরার শ্যামনগর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মোহাম্মদ আলী সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার বংশিপুর গ্রামের মৃত মজিদ গাজীর ছেলে। তিনি জানান, আন্তঃবিভাগীয় চোর চক্রের মূল হোতা মোহাম্মদ আলীকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে আরো দুই জনের নাম জানায়। তারা হলেন, মনিরুজ্জামান এবং হেলাল উদ্দীন।

গ্রেপ্তার আসামিদের জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে স্বীকারোক্তি মতে ওই মামলার চোরাই যাওয়া মোটরসাইকেলসহ আরো দুইটি চোরাই মোটরবাইক পাওয়া যায়।  মোটরসাইকেল দুটির একটি লাল রংয়ের। আসামি মোহাম্মদ আলীর স্বীকারোক্তি মতে চুরির ঘটনার সঙ্গে তারা জড়িত।

এই মামলা ছাড়াও সিডিএমএস পর্যালোচনায় আটক আসামির বিরুদ্ধে ঝিনাইদহ জেলাসহ খুলনা, মাগুরা, সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন জেলায় ১৫ টি মামলা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category