মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
Title :
গাংনীতে ৯৬টি ল্যান্ডমাইন উদ্ধার, সেনাবাহিনীর সফল অভিযানে ধ্বংস চাঁদপুরে এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য, শিক্ষার্থীর মৃত্যু ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই বাংলাদেশের মতো দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী নিরাপত্তা ভুয়া দালালের কাছ থেকে কেনা যায় না: ইরান ১৮ বছরের আন্দোলনে গুম-খুন-নির্যাতিতরা পাবেন ভাতা: মুক্তিযুদ্ধমন্ত্রী জেনজিদের আন্দোলনে ফের উত্তাল ভারত, পুলিশের লাঠিচার্জ ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনই এখন সরকারের প্রধান কাজ: প্রধানমন্ত্রী রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া: জেলেনস্কি সৌদি আরবে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

‘জ্বীন’ আসছে এই রোজার ঈদে।

  • Update Time : রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ৩০২ Time View

দীর্ঘ ছয় বছর পর ‘জ্বীন’ ছবির মাধ্যমে আবার বড়পর্দায় ফিরছেন অভিনেতা সজল। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন পূজা চেরি। অল্প সময়ে রূপ ও অভিনয় দিয়ে দর্শকদের ভালোবাসায় সিক্ত হয়েছেন ঢাকাই সিনেমার নায়িকা পূজা চেরি। জনপ্রিয় এই অভিনেত্রীর দেখা মিলবে এবারের ঈদে নাদের চৌধুরী পরিচালিত ভৌতিক গল্পের ‘জ্বীন’ সিনেমায়।ইতোমধ্যে এই নায়িকা সামাজিক যোগাযোগমাধ্যমে ‘জ্বীন’ ক্যাপশন দিয়ে জানিয়েছেন, সব অভিনেতা অভিনেত্রীর একটি স্বপ্ন থাকে যে, সে সব ধরনের চরিত্রের কিছু কাজ করবে। সেটা হতে পারে রোমান্টিক, অ্যাকশান কিংবা ভৌতিক কোনও গল্পে। সবার মতো আমারও ইচ্ছা এবং আশা ছিলও আমিও ভিন্ন ভিন্ন কিছু গল্প এবং চরিত্রে অভিনয় করব। একজন সিনেমাপ্রেমী কিংবা একজন অভিনেত্রী হিসেবে এই ইচ্ছা থাকতেই পারে।

এ ছাড়া অভিনেত্রী আরও জানান, রোমান্টিক গল্পের সিনেমা দিয়ে শুরু করেছেন তিনি। সেটা হলো জাজ মাল্টিমিডিয়ার ‘নূরজাহান’ এবং ‘পোড়ামন ২’; যা আমার স্বপ্ন পূরণের একধাপ এগিয়ে নিয়ে গেছে। এরপর অনেকগুলো সিনেমা করলাম। যেমন- ‘দহন’, ‘প্রেম আমার ২’, এই দুটি সিনেমা করার পরই ‘জ্বীন’ সিনেমাটির কথা আসে, আমি একটু অবাক হই। এর আগেই বলেছিলাম, আমার ভৌতিক সিনেমার প্রতি একটা আলাদা ভালোলাগা আছে এবং এই সুন্দর ও ভৌতিক সিনেমার গল্পে কাজ করব তাই একটু অবাক হয়েছি। অবাকের চেয়ে বলব, আমি অনেক খুশি হয়েছি।

তার ভাষায়, ‘জ্বীন’ সিনেমাটির সঙ্গে তিনি যুক্ত ছিলেন একেবারে শুরু থেকেই। ‘জ্বীন’-এর কাস্টিং থেকে শুরু করে ডিরেক্টর ও কলাকুশলীরা- সবাই সিনেমাটি নিয়ে বেশ আগ্রহী। খেয়াল করেছি, আমাদের প্রিয় দর্শকরাও খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন। তাই বলতে চাই, আমাদের সবার আগ্রহের সিনেমা এবং সব অপেক্ষার অবসান ঘটিয়ে ‘জ্বীন’ আসছে এই রোজার ঈদে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category