শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

জ্বরের রোগীকে জলাতঙ্কের ইনজেকশন, নার্স বরখাস্ত

  • Update Time : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ৯০ Time View

জ্বর হয়েছিল সাত বছরের শিশুর। কিন্তু ভুল করে তাকে জলাতঙ্কের ইঞ্জেকশন দেন নার্স। চাঞ্চল্যকর এই ঘটনা ভারতের কেরালা রাজ্যে ঘটেছে।এদিকে কর্তব্যে অবহেলার অভিযোগে রোববার (১৩ আগস্ট) অভিযুক্ত নার্সকে চাকরি থেকে বরখাস্ত করেছে কেরালা সরকার। এই ঘটনায় আগেই তদন্তের নির্দেশ দিয়েছিল রাজ্যের স্বাস্থ্য দপ্তর। মারাত্মক ভুলের জন্য আর কেউ দায়ী কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।

জানা গেছে, ঘটনাটি ১১ আগস্টের। স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, বাবা-মায়ের সঙ্গে সাত বছরের ওই শিশুটি রক্ত পরীক্ষার জন্য হাসপাতালের একটি ল্যাবরেটরির সামনে অপেক্ষা করছিল। শিশুকে একটি বেঞ্চে বসিয়ে মা-বাবা গেছিলেন হাসপাতালের ফর্ম পূরণ ও বিল দিতে। সেই সময় অভিযুক্ত নার্স ভুলবশত ওই শিশুটিকে জলাতঙ্কের ইঞ্জিকেশন দেয়।

পুলিশের বক্তব্য, সম্ভবত অন্য কোনো শিশু, যে জলাতঙ্কের টিকা নিতে এসেছিল, তার সঙ্গে এই শিশুটিকে গুলিয়ে ফেলে নার্স। তাতেই ভুল হয়।নার্সের বিরুদ্ধে অভিযোগ করলেও পুলিশে অভিযোগ জানাননি শিশুটির বাবা-মা। এক পুলিশ কর্মকর্তা বলেন, আমরা শিশুটির মা-বাবার কথা শুনেছি। তারা সন্তানকে নিয়ে চিন্তিত। এরই মধ্যে চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করেছেন। এখন পর্যন্ত জলাতঙ্কের ইঞ্জেকশনের কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি শিশুর মধ্যে। আপাতত তারা পুলিশে অভিযোগ জানাতে চান না বলেই জানিয়েছেন। শিশুটিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।এদিকে এমন ঘটনায় গোটা রাজ্যে শোরগোল পড়ে যায়। তারপরেই তদন্তের নির্দেশ দেয় কেরালার স্বাস্থ্য দপ্তর। এরপরই রোববার চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে অভিযুক্ত নার্সকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category