বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
Title :
আর্জেন্টিনাকে টপকে ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষে ফ্রান্স গরু জবাইয়ে সম্পূর্ণ নিষেধাজ্ঞার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে থালাপতির সরকার ঢাকা ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতির বিষয়ে জানলেন প্রধানমন্ত্রী জেলা প্রশাসক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পুষ্টি নিশ্চিত করতে হবে ৮৫ হাজারে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চাওয়ায় হুমকি দিচ্ছে সিন্ডিকেট: জামায়াত আমির সাবেক ৩ গভর্নরের নথি তলব যুদ্ধবিরতির মাঝে হরমুজ সংকট ও ইসরায়েলি সাবোটাজের শঙ্কা: মার্কিন-ইরান চুক্তি গল্পগুজব নয়, রোগীর চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দিন: চিকিৎসকদের স্বাস্থ্যমন্ত্রী ৯০ শতাংশ সিসিইউ রাজধানীকেন্দ্রিক, প্রান্তিক মানুষ বঞ্চিত: ডা. জুবাইদা রহমান ফলাফল খারাপ হলে পরীক্ষার খাতাও চেক করা যাবে: শিক্ষামন্ত্রী

জুলাই গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে শিবির

  • Update Time : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
  • ৫২ Time View

জুলাই গণহত্যার বিচারের দাবিতে জুমার নামাজ শেষে বায়তুল মোকাররম মসজিদ প্রাঙ্গণ থেকে একটি মিছিল নিয়ে শাহবাগে আসে ইসলামী ছাত্রশিবির। এ সময় তারা আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগের বিচার না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দিয়েছে।

ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের ৬ মাস পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত আওয়ামী লীগের বিচার নিশ্চিত করা হয়নি। অনতিবিলম্বে এই ফ্যাসিবাদের বিচার কার্যকর করে পরবর্তী পদক্ষেপ নিতে হবে।

শুক্রবার (৩১ জানুয়ারি) গণমিছিল শেষে শাহবাগে অবস্থান নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, জনগণকে উন্নয়নের মহাসড়কে উঠিয়ে দিয়ে এই জমিনের মাটিতে তারা লুটতরাজ, হত্যা, গুম, খুন কায়েম করেছে। তথাকথিত মানবতাবিরোধী অপরাধের নামে নির্বিচারে রাজনৈতিক বন্দিদের হত্যা করা হয়েছে। তাদের বিচার নিশ্চিত করে এ সরকারের পরবর্তী পদক্ষেপ নিতে হবে।

তিনি বলেন, বিগত ৬ মাস ধরে দেখতে পাচ্ছি, কিছু রাজনৈতিক দল ফ্যাসিবাদের বিচারের দাবিতে সরব না থেকে তারা বাসস্ট্যান্ড, টেম্পোস্ট্যান্ডে চাঁদাবাজিতে জড়িয়ে গেছে। তারা এ জাতির ঐক্যের মাঝে ফাটল ধরানোর চেষ্টা করছে।

ইসলামী ছাত্রশিবিরের দফতর সম্পাদক সিবগাতুল্লাহ বলেন, আমরা ভেবেছিলাম অচিরেই আওয়ামী লীগের হত্যাকাণ্ডের বিচার বাংলাদেশে হবে; কিন্তু দেখছি তাদের এখনো গ্রেফতার করা হয়নি। ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসীরা এখনও আমাদের ভাইদের হত্যা করছে। আওয়ামী লীগের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, আমাদের শহিদ ভাইদের রক্তের উপর দাঁড়িয়ে আপনারা ক্ষমতায় গিয়েছেন। আওয়ামী লীগের বিচার নিশ্চিত না করার পর্যন্ত ছাত্রসমাজকে নিয়ে ইসলামী ছাত্রশিবির মাঠে থাকবে।

যারা ভিনদেশীদের মদদে এখন রাজনীতি করছে তদের উদ্দেশ্যে তিনি বলেন, আওয়ামী লীগের মতো তাদেরও বাংলার মাটি থেকে বিতাড়িত করা হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্রশিবিরের সভাপতি এসএম ফরহাদ বলেন, ২০০৬ থেকে ২০২৫ পর্যন্ত ইসলামী ছাত্রশিবির তার সর্বোচ্চ শক্তি দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে গেছে। সামনে কেউ এই ফ্যাসিবাদী দলকে ফেরত আনতে চাইলে তাদের বিরুদ্ধেও আমরা সংগ্রাম চালিয়ে যাব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category