বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
Title :
বিএনপি জনগণের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী মালয়েশিয়ায় বড় ধরনের অভিযানে ৩৭০ বাংলাদেশি আটক ভারতে সরকারি উদ্যোগে গোমূত্র ক্রয়, লিটারপ্রতি দর ২০ রুপি ১২ বছরে ১১৭ কার্গো এলএনজি কিনবে সরকার দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৫ জনের মৃত্যু আকাশেই গতিপথ বদলাতে পারে ইরানের নতুন ক্ষেপণাস্ত্র: আইআরজিসি হাতির নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী মুক্তিযুদ্ধে শেখ হাসিনা ও তাঁর পরিবারের অবদান নেই: রিজভী নয়াদিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ রাজনৈতিক প্রভাব দেখিয়ে ব্যবসায়িক সুবিধা নেওয়ার দিন শেষ: অর্থমন্ত্রী

জাবিতে সাংবাদিকতা বিষয়ক ন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত

  • Update Time : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ৮৩ Time View

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগে “ন্যাশনাল কনফারেন্স ২০২৩: জার্নালিজম, মিডিয়া এবং কমিউনিকেশন” শীর্ষক দুই দিনব্যাপী জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ( ৪ অক্টোবর)  সমাপনী দিনে সকাল সাড়ে ৯টায় কনফারেন্স শুরু হয়। এসময় ২টি সেশনে গণমাধ্যম বিষয়ক ৯টি প্রবন্ধ এবং পরবর্তীতে সকাল সোয়া ১১টায় আরও ২টি সেশনে যোগাযোগ বিষয়ক ৯টি প্রবন্ধ উপস্থাপিত হয়।

এমআরডিআইয়ের নির্বাহী পরিচালক হাসিবুর রহমানের সভাপতিত্বে দুপুর ২টায় “জার্নালিজম প্র্যাকটিসেস ইন বাংলাদেশ: চ্যালেঞ্জেস এন্ড প্রসপেক্ট” বিষয়ক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় বাংলাদেশের বিভিন্ন বিশ^বিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম বিভাগের ১৩ জন শিক্ষক এবং বাংলাদেশের বিভিন্ন  গণমাধ্যমে কর্মরত ১১ জন ব্যবস্থাপক আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। বৈঠকে সাংবাদিকতার প্রতিবন্ধকতা ও সম্ভাবনা নিয়ে সবিস্তার আলোচনা হয়। সাংবাদিকতার শিক্ষকরা মনে করেন বিশ্ববিদ্যালয় জ্ঞান চর্চা ও গবেষণার স্থান, দক্ষতা শেখানোর আবশ্যিক স্থান নয়। দক্ষতা শেখানো হবে ইন্সটিটিউটে। অন্যদিকে, গণমাধ্যমে কর্মরত ব্যক্তিবর্গ মনে করেন বিশ্ববিদ্যালয় থেকে যে শিক্ষার্থীরা শিখে আসবে তারাই এগিয়ে থাকবে।

সন্ধ্যা ৭টায় দুইদিন ব্যাপী এই কনফারেন্সের সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তফা ফিরোজ। তিনি বলেন ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা শুধু পাঠ্যবই পড়ান না, বরং নিজেদের  জ্ঞান শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেন। আর তা হয় গবেষণার মাধ্যমে। সাংবাদিকতার ক্ষেত্রে নৈতিকতা বজায় রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। একই সাথে ভালো খারাপ দুই ধরনের সংবাদ প্রচার করা উচিত।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category