বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
Title :
খানম ঢাকাকে বাঁচাতে বৃক্ষরোপণের বিকল্প নেই: ডিসি ফরিদা কেন্দ্রীয় শহীদ মিনারে মুস্তাফা মনোয়ারকে সর্বস্তরের শেষ শ্রদ্ধা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরান যাবেন স্পিকার নিষেধাজ্ঞার পরও কিছু গণমাধ্যম হাসিনার বক্তব্য প্রচার করছে: ডা. জাহেদ তিন বছর ধরে ফ্রান্সে বাংলাদেশি নারীদের ভাষা শিক্ষা ও মানসিক স্বাস্থ্য সহায়তায় ‘উইথ দ্য মাইন্ড’ সর্বসম্মতিক্রমে জাতীয় সংসদে পাস হলো অর্থবিল-২০২৬ জার্মানির যুব কল্যাণ কেন্দ্রে বন্দুক হামলা, নিহত ৫ আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় পতন কাঁচাবাজার-ক্ষুদ্র মুদি দোকান ভ্যাটের বাইরে থাকবে: অর্থমন্ত্রী

জাপার কার্যক্রম স্থগিতে সরকারের কার্যকর পদক্ষেপ চায় এনসিপি

  • Update Time : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ৬৪ Time View

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব জানিয়েছেন, জাতীয় পার্টির (জাপা) সাংগঠনিক কার্যক্রম স্থগিত করার বিষয়ে সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

রোববার রাতে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

আরিফুল ইসলাম আদীব বলেন, গণঅভ্যুত্থানের এক বছর পেরিয়ে গেলেও আহতদের পুনর্বাসন, চিকিৎসা এবং নিরাপত্তা নিশ্চিত করা হয়নি। এছাড়া শহীদ পরিবারদের দাবিতে যখন তারা মাঠে নামেন, তখন পুলিশ লাঠিচার্জ করে এবং কিছু পরিবার আহত হয়। সরকারকে শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসন এবং নিরাপত্তা নিশ্চিত করতে আহ্বান জানানো হয়েছে।

তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানে প্রবাসী নাগরিকরাও অংশগ্রহণ করেছিলেন। সংযুক্ত আরব আমিরাতে কিছু প্রবাসী আটক ছিলেন, যাদের মধ্যে এখনও ২৫ জন আইনি জটিলতায় আছে। সরকারের পক্ষ থেকে তাদের রক্ষা ও মুক্তির উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এনসিপি নেতা উল্লেখ করেন, সরকারের গঠিত গুম কমিশন গত ১৫ বছরে বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও গুমের ঘটনার বিষয়ে প্রতিবেদনে রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থার সদস্যদের বিরুদ্ধে অভিযোগ করেছে। এই প্রতিবেদনের আলোকে রাষ্ট্রীয় সংস্থার অভিযুক্তদের বিরুদ্ধে সুস্পষ্ট ব্যবস্থা নেওয়ার জন্য সরকারকে অনুরোধ জানানো হয়েছে।

আরিফুল ইসলাম আদীব বলেন, গত নির্বাচনের সময়ে জাতীয় পার্টি নির্বাচনকে বৈধ দেখানোর জন্য স্বৈরাচারী ও ফ্যাসিস্ট সরকারের সহযোগী হিসেবে কাজ করেছে। এজন্য জাতীয় পার্টির নির্বাচনী কার্যক্রম ও সাংগঠনিক কার্যক্রম স্থগিত করার বিষয়ে সরকারকে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

তিনি বলেন, নারীর আসনে প্রার্থীর বিষয়ে পুনর্বিবেচনা এবং আগামী ৩১ অক্টোবরের জন্য বয়সসীমা ১৮ বছর পূর্ণদের ভোটাধিকার বিষয়েও সরকার এবং ইসিকে লক্ষ্য রেখে পদক্ষেপ নেওয়ার প্রস্তাব দিয়েছে এনসিপি। পাশাপাশি ফেব্রুয়ারিতে যেসব যুবক-যুবতী ১৮ বছর পূর্ণ হবে, তারা সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করতে সক্ষম হোক, সেই প্রস্তাবও প্রধান উপদেষ্টার কাছে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category