শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

জাপানে মুদ্রাস্ফীতি ১৯ মাসের মধ্যে সর্বোচ্চ, বাড়তে পারে সুদের হার

  • Update Time : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮০ Time View

জাপানে মূল ভোক্তা মূল্য সূচক চলতি বছরের জানুয়ারিতে ৩ দশমিক ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা গত ১৯ মাসের মধ্যে সর্বোচ্চ। শুক্রবার প্রকাশিত সরকারি পরিসংখ্যান অনুযায়ী, এই প্রবৃদ্ধি বাজারের পূর্বাভাসকেও ছাড়িয়ে গেছে, যা ছিল ৩ দশমিক ১ শতাংশ।

ভোক্তা মূল্য সূচক (সিপিআই) হল একটি অর্থনৈতিক সূচক যা সময়ের সাথে সাথে সাধারণ ভোক্তাদের দ্বারা ক্রয়কৃত পণ্য ও সেবার গড় মূল্য পরিবর্তনকে পরিমাপ করে। এটি মূলত মুদ্রাস্ফীতি পরিমাপ করার একটি গুরুত্বপূর্ণ উপাদান।

জাপানের কেন্দ্রীয় ব্যাংকের (বিওজে) নির্ধারিত ২ শতাংশ মুদ্রাস্ফীতি লক্ষ্য টানা তিন বছর ধরে অতিক্রম করেছে। ফলে দেশটিতে মূল্যস্ফীতি বৃদ্ধির চাপ স্পষ্ট হচ্ছে ও কেন্দ্রীয় ব্যাংকের নীতিনির্ধারকদের মধ্যে সুদের হার বাড়ানোর পক্ষে আরও কঠোর অবস্থান তৈরি হচ্ছে।

বিওজের বোর্ড সদস্য হাজিমে তাকাতা বলেন, বর্তমান পরিস্থিতিতে সুদের হার আরও বাড়ানোর বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত।

নিক্কেই এশিয়ার প্রতিবেদন থেকে জানা গেছে, জানুয়ারিতে তাজা খাবার ও জ্বালানি ছাড়া অন্যান্য পণ্যের মূল্য ২ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এটি গত বছরের মার্চ মাসের পর দ্রুততম বার্ষিক বৃদ্ধি। মার্চে এই বৃদ্ধি হার ছিল ২ দশমিক ৯ শতাংশ বেড়েছিল।

এদিকে, জাপানের সরকারি বন্ডের চাহিদা বৃদ্ধি ইঙ্গিত দিচ্ছে যে বিওজে এখন প্রাথমিক অনুমানের চেয়ে আরও দ্রুত ও আগ্রাসীভাবে সুদের হার বাড়াতে পারে। মজুরি বৃদ্ধির সম্ভাবনা ও ভোক্তা ব্যয়ের প্রবণতা এই প্রবণতাকে আরও জোরদার করছে।

চলতি বছরের জানুয়ারিতে জাপানের ক্রেন্দ্রীয় ব্যাংক স্বল্পমেয়াদী সুদের হার শূন্য দশমিক ২৫ শতাংশ থেকে বাড়িয়ে শূন্য দশমিক ৫ শতাংশ করেছে। দেশটির গভর্নর কাজুও উয়েদা বলেছেন, যদি মজুরি বৃদ্ধি ও ভোক্তা ব্যয় বাড়তে থাকে, তাহলে সুদের হার আরও বাড়ানো হতে পারে।সূত্র: নিক্কেই এশিয়া

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category