শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

জাতীয় দলে ফেরার আশা বিজয়ের

  • Update Time : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
  • ৩২৩ Time View

আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ভালো পারফর্ম করে আবারও জাতীয় দলে ফিরতে চান এনামুল হক বিজয়। এই টুর্নামেন্টে ভালো খেলতে পারলে ভারতে ওয়ানডে বিশ্বকাপেও কাজে আসবে বলে জানিয়েছেন এই ক্রিকেটার। ডিপিএলের গত আসরে প্রাইম ব্যাংকের হয়ে রেকর্ড রান সংগ্রহ করা বিজয় এবার চান আবাহনীর হয়ে সেই ধারাবাহিকতা বজায় রাখতে।

বৃহস্পতিবার (২ মার্চ) মিরপুর শের-ই-বাংলায় সিসিডিএমে প্রিমিয়ার লিগের দলবদলে সাজ সাজ রব শুরু হয়। সবচেয়ে সফল ক্লাব আবাহনীর ক্রিকেটার নিবন্ধনে যেন তারার হাট বসে। যেখানে আলো ছড়িয়েছেন এনামুল হক বিজয়ও।

গত ডিপিএলে প্রাইম ব্যাংকের হয়ে রেকর্ড সংখ্যক রান করেন বিজয়। ১৫ ম্যাচে ব্যাট হাতে করেন ১ হাজার ১৩৮ রান। তবে এক মৌসুম পরেই আসন্ন ডিপিএলে বিজয় নাম লিখিয়েছেন আবাহনী লিমিটেডে। সম্পূর্ণ করেছেন আনুষ্ঠানিক চুক্তি।আসন্ন আসর নিয়ে এনামুল হক বিজয় বলেন, ‘আবাহনী সব সময় ক্লাব ক্রিকেটে একটা দারুণ নাম। অনেক বছর ধরে এই ক্লাবের একটি ঐতিহ্য রয়েছে। এরকম একটি টিমে খেলতে পারা অনেক আনন্দের ও উত্তেজনার। এখানে অবশ্য চ্যালেঞ্জও থাকবে। আশা করি ভালো একটি টুর্নামেন্ট হবে।’

গত মৌসুমে লিগের দাপুটে পারফরম্যান্সে ডাক পেয়েছিলেন জাতীয় দলে। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে টিম ম্যানেজমেন্টের আস্থার প্রতিদান দিতে পারেননি। তাই ডাক পাননি ইংল্যান্ড সিরিজে। তবে আশা হারাচ্ছেন না বিজয়। অক্টোবরে ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। তাই ঘরোয়া ক্রিকেটে মন দিয়ে খেলতে চান তিনি। ডিপিএলে ভালো পারফর্ম করে আবারও ফিরতে চান জাতীয় দলে।

জাতীয় দলে ৪৪টি ওয়ানডে ম্যাচ খেলে বিজয়ের সংগ্রহ ১ হাজার ২৫৪ রান। টেস্ট ও টি-টোয়েন্টিতে অবশ্য সেভাবে আলো ছড়াতে পারেননি তিনি। এবার আপাতত ডিপিএলের ম্যাচগুলোর দিকে নজর রাখছেন এই ক্রিকেটার। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category