বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
Title :
খানম ঢাকাকে বাঁচাতে বৃক্ষরোপণের বিকল্প নেই: ডিসি ফরিদা কেন্দ্রীয় শহীদ মিনারে মুস্তাফা মনোয়ারকে সর্বস্তরের শেষ শ্রদ্ধা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরান যাবেন স্পিকার নিষেধাজ্ঞার পরও কিছু গণমাধ্যম হাসিনার বক্তব্য প্রচার করছে: ডা. জাহেদ তিন বছর ধরে ফ্রান্সে বাংলাদেশি নারীদের ভাষা শিক্ষা ও মানসিক স্বাস্থ্য সহায়তায় ‘উইথ দ্য মাইন্ড’ সর্বসম্মতিক্রমে জাতীয় সংসদে পাস হলো অর্থবিল-২০২৬ জার্মানির যুব কল্যাণ কেন্দ্রে বন্দুক হামলা, নিহত ৫ আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় পতন কাঁচাবাজার-ক্ষুদ্র মুদি দোকান ভ্যাটের বাইরে থাকবে: অর্থমন্ত্রী

জাতীয় কবি নজরুল জালিমের বিরুদ্ধে বিদ্রোহের প্রেরণা জুগিয়েছেন: তারেক রহমান

  • Update Time : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ৫৩ Time View

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা ও সাহিত্যকর্ম দেশের মুক্তিকামী মানুষকে যুগে যুগে সাহস জুগিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার রাতে নজরুলের ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘নজরুলের রচনা বাংলা সাহিত্যে নবজাগরণ সৃষ্টি করে। মহান মুক্তিযুদ্ধ, নব্বইয়ের গণআন্দোলন কিংবা ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে তার কবিতা ও গান মানুষকে অনুপ্রাণিত করেছে, সাহস জুগিয়েছে।’

জাতীয় কবির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘অন্যায়ের বিরুদ্ধে দ্রোহ, মানবতা, প্রেম ও সাম্যের বার্তা নিয়ে নজরুল আজও প্রাসঙ্গিক। তিনি ছিলেন বিংশ শতাব্দীর বাংলা সাহিত্যের প্রধান কবি ও সংগীতজ্ঞ। কঠিন জীবনসংগ্রামের মধ্য দিয়েই বেড়ে ওঠায় তার লেখনীতে প্রতিবাদের ভাষা ছিল সহজাত। শোষিত-নিপীড়িত মানুষের মুক্তির আকাঙ্ক্ষা তিনি কণ্ঠে ও কলমে তুলে ধরেছেন।’

তারেক রহমান আরও বলেন, ‘নজরুলের সাহিত্যকর্ম আমাদের সাহিত্য-সংস্কৃতিকে করেছে সমৃদ্ধ। তার গান ও কবিতা আজও শোষণ-বঞ্চনার বিরুদ্ধে লড়াইয়ে মানুষের প্রেরণার উৎস। বিদ্রোহী কবি হিসেবে তিনি আমাদের জাতীয় গর্ব।’ বাণীতে তিনি নজরুলের রুহের মাগফিরাত কামনা করেন এবং বলেন, ‘মানবপ্রেমে উজ্জ্বল নজরুলের রচনা আমাদের চিরকাল স্বদেশ প্রেমে উদ্বুদ্ধ করবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category