মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
Title :

জাগপা সভাপতির ওপর হামলায় জামায়াতের নিন্দা

  • Update Time : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৮ Time View

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) একাংশের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমানের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে বলেন, “বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমানকে দুর্বৃত্তরা পিটিয়ে মারাত্মকভাবে আহত করেছে—ঘটনাটি অত্যন্ত নিন্দনীয়। তার প্রতি গভীর সমবেদনা জানাই এবং দ্রুত আরোগ্য লাভের জন্য আল্লাহর কাছে দোয়া করছি।”

তিনি আরও বলেন, “এই বর্বরোচিত হামলার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আহ্বান জানাচ্ছি।”

জানা গেছে, সোমবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর পল্টনে গণঅধিকার পরিষদের অফিসে বৈঠক শেষে বাইরে বের হওয়ার সময় খন্দকার লুৎফর রহমান সন্ত্রাসী হামলার শিকার হন। রাস্তা পার হওয়ার সময় কয়েকজন দুষ্কৃতকারী তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। তিনি জাতীয়তাবাদী সমমনা জোটের শরিক দল জাগপার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category