মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
Title :

জাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমার সময় বাড়ল

  • Update Time : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ৭৯ Time View

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমার সময়সীমা একদিন বাড়ানো হয়েছে।

শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে সোমবার রাতে জাকসু নির্বাচন কমিশনের এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

তফসিল অনুযায়ী, সোমবার ও মঙ্গলবার নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমার সময়সীমা থাকলেও শিক্ষার্থীসহ কিছু ছাত্র সংগঠন মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের সময় বাড়ানোর দাবি জানান। তারই প্রেক্ষিতে নির্বাচন কমিশন এ সিদ্ধান্ত নেয়।

নতুন সময়সূচি অনুযায়ী, আগামী ২১ আগস্ট দুপুর ২টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেয়া যাবে। তবে আগামীকাল ২০ আগস্ট আখেরি চাহার সোম্বার জন্য বিশ্ববিদ্যালয় সব কার্যক্রম বন্ধ থাকবে। এদিন মনোনয়ন ফরম সংগ্রহ জমা দেয়া যাবে না। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১১ সেপ্টেম্বর।

সোমবার মনোনয়ন পত্র বিতরণের প্রথম দিনে ছাত্রদল, ইসলামী ছাত্রশিবিরসহ অন্যান্য প্রার্থীদের মধ্য থেকে ১৩২টি মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category