বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
Title :
খানম ঢাকাকে বাঁচাতে বৃক্ষরোপণের বিকল্প নেই: ডিসি ফরিদা কেন্দ্রীয় শহীদ মিনারে মুস্তাফা মনোয়ারকে সর্বস্তরের শেষ শ্রদ্ধা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরান যাবেন স্পিকার নিষেধাজ্ঞার পরও কিছু গণমাধ্যম হাসিনার বক্তব্য প্রচার করছে: ডা. জাহেদ তিন বছর ধরে ফ্রান্সে বাংলাদেশি নারীদের ভাষা শিক্ষা ও মানসিক স্বাস্থ্য সহায়তায় ‘উইথ দ্য মাইন্ড’ সর্বসম্মতিক্রমে জাতীয় সংসদে পাস হলো অর্থবিল-২০২৬ জার্মানির যুব কল্যাণ কেন্দ্রে বন্দুক হামলা, নিহত ৫ আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় পতন কাঁচাবাজার-ক্ষুদ্র মুদি দোকান ভ্যাটের বাইরে থাকবে: অর্থমন্ত্রী

জাকসু নির্বাচনের ফলাফল প্রকাশের সময় জানা গেল

  • Update Time : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৯ Time View

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণের ত্রিশ ঘণ্টারও বেশি সময় পেরিয়ে গেছে। এখনো ফলাফল প্রকাশ করতে পারেনি নির্বাচন কমিশন।

শনিবার দুপুর আড়াইটার মধ্যে ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রক্টর ও জাকসুর নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম।

তিনি বলেন, ৩৩ বছর পর জাকসু নির্বাচন অনুষ্ঠিহ হয়েছে। আমাদের অভিজ্ঞতাও কম। তবে সবাই সার্বিকভাবে সহযোগিতা করেছে। আশা করছি আর দেরি হবে না। আড়াইটার মধ্যে ফলাফল ঘোষণা করা হবে।

এদিকে, জাকসু নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক ড. খন্দকার লুৎফুল এলাহীও সাংবাদিকদের জানিয়েছেন, দুপুরে ফলাফল হতে পারে।

জাকসু ও হল সংসদ নির্বাচনের ভেটা গণনায় হ-য-ব-র-ল অবস্থা। অস্বাভাবিক বিলম্বে ৩৩ বছরের আপেক্ষা আরও দীর্ঘ হচ্ছে। অপেক্ষার সঙ্গী হয়েছেন গণমাধ্যমকর্মী-আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

জাকসুর মতো দেশের যে কোনো ঘটনায় ছুটে যান সংবাদকর্মী, পুলিশ, র‌্যাব ও আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার ভোটগ্রহণের শুরু থেকে এখন পর্যন্ত তথ্য সংগ্রহের কাজ করে যাচ্ছেন সাংবাদিকরা। ফলাফল প্রকাশে বিলম্ব হওয়ায় ক্ষোভ ও আক্ষেপের সুর তাদের কণ্ঠেও।

তেমনই শৃঙ্খলা রক্ষা এবং নিরাপত্তার দায়িত্ব পালন করতে গিয়ে একই অবস্থা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও। দীর্ঘ সময় দায়িত্ব পালনের পর ক্লান্তির ছাপ তাদের চোখে মুখে।

একই অবস্থা ভোট গণনার কাজে সংশ্লিষ্টদেরও। একদিকে হাতে ভোট গণনা তারওপর লোকবল কম থাকায় বিশ্রামহীনভাবে চলছে কাজ।

সিনেট ভবন, বটতলাসহ পুরো ক্যাম্পাসে এলইডির সামনেই রাত কাটিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা। অপেক্ষা চূড়ান্ত ফলাফলের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category