সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
Title :
একগুচ্ছ উন্নয়ন প্রকল্প ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী: মহেশখালী, বাঁশখালী ও হাঠহাজারী সফর হাইমচরে প্রাইভেটকারে ২০ কেজি গাঁজা, চালক আটক সীমালঙ্ঘন নয়, গতি কমিয়ে জনগণের পাশে থাকুন: পানিসম্পদ প্রতিমন্ত্রী ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের

‘জওয়ান’ সিনেমার ট্রেলার প্রকাশ্যে, প্রশংসিত শাহরুখ

  • Update Time : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮৮ Time View

শাহরুখ ভক্তদের দীর্ঘ প্রতীক্ষা শেষ হলো। মুক্তির এক সপ্তাহ পর আজ (৩১ আগস্ট) প্রকাশ্যে এলো শাহরুখ খান, নয়নতারা, বিজয় সেতুপতি অভিনীত ‘জওয়ান’ সিনেমার ট্রেলার।অ্যাকশন থ্রিলার ঘরানার সিনেমার প্রতিটি দৃশ্যে রয়েছে চমক। এক কথায় বলা চলে ট্রেলারেই নজর কাড়লেন শাহরুখ। বাদশাকে দেখে প্রশংসা করছেন ভক্তরা-অনুরাগীরা।আগামী বৃহস্পতিবার ‘জওয়ান’ মুক্তি পাবে। শেষ মুহূর্ত পর্যন্ত অনুরাগীদের উত্তেজনা ধরে রেখে মুক্তি পেল ট্রেলার। আগে কখনো এমন রূপে দেখা যায়নি শাহরুখ খানকে। ৫৭ বছর বয়সেও যে মানুষের মনে কীভাবে রাজত্ব করতে হয় তা যেন আবারও শেখালেন কিং খান।

‘জওয়ান’ সিনেমার প্রিভিউতেই দেখা গিয়েছিল শাহরখের ঝলক। ট্রেলারে শাহরুখ একা নন, দেখা গেছে দক্ষিণী তারকা বিজয় সেতুপতিরও ক্যারিশমা। তবে ট্রেলারারে প্রত্যেক ঝলকে নজর কাড়লেন শাহরুখ। সেই সঙ্গে লেডি সুপারস্টার নয়নতারা তো আছেনই।ট্রেলারে দীপিকা পাড়ুকোনের হাতে আছাড়ও খেতে দেখা গেল শাহরুখকে। অর্থাৎ, সিনেমায় অ্যাকশন থাকছে ভরপুর, এ নিয়ে কোনো সন্দেহ নেই। দেখা মিলল সানিয়া মালহোত্র, প্রিয়মণি প্রমুখের। মশকরা ভরা সংলাপের আভাস মিলল কিছুটা।

৩১ আগস্টহাততালি, উচ্ছ্বাস, আলোর রোশনাই, গান বাজনার মাধ্যমে দক্ষিণী দর্শকের মন জয় করে এসেছেন বলিউড বাদশা। এদিন সিনেমার একাধিক গানে মঞ্চে পারফর্ম করেন শাহরুখ। ট্রেলার প্রকাশের পর শাহরুখ ভক্তরা এখন বেশ উচ্ছ্বসিতবুধবার (৩০ আগস্ট) চেন্নাইয়ে ‘জওয়ান’ সিনেমা প্রি-রিলিজ ইভেন্টে হাজির হন কিং খান। তার সঙ্গী ছিলেন পরিচালক অ্যাটলি ও সিনেমার অন্যান্যরাও। দুবাইয়ের স্থানীয় সময় রাত ৯টায় বুর্জ খলিফায় প্রদর্শিত হবে ‘জওয়ান’ সিনেমার ট্রেলার। এর জন্য এরই মধ্যে দুবাই গিয়েছেন শাহরুখ খান ও অ্যাটলি। তার আগে ঠিক দুপুর ১১টা ৫৮ মিনিটে ‘রেড চিলিজ এন্টারটেনমেন্ট’-এর ইউটিউব চ্যানেলে প্রিমিয়ার করা হলো ট্রেলার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category