সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
Title :
একগুচ্ছ উন্নয়ন প্রকল্প ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী: মহেশখালী, বাঁশখালী ও হাঠহাজারী সফর হাইমচরে প্রাইভেটকারে ২০ কেজি গাঁজা, চালক আটক সীমালঙ্ঘন নয়, গতি কমিয়ে জনগণের পাশে থাকুন: পানিসম্পদ প্রতিমন্ত্রী ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের

ছেলের জন্মদিনে কত খরচ করল পরীমণি?

  • Update Time : শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩
  • ৯১ Time View

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি। বরাবরই ঘটা করে নিজের জন্মদিন উদযাপন করেন। এবার ছেলের জন্মদিনও উদযাপন করলেন ঘটা করে।রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যর প্রথম জন্মদিন উদযাপন করেছেন। আয়োজনে হাজির হয়েছিলেন শোবিজের একঝাঁক তারকা। পরীমণির ছেলের সাথে ছবি শেয়ার করেছেন তারা।নেটদুনিয়া রীতিমত ছেয়ে গেছে পরীমণির ছেলের জন্মদিনের ছবিতে। ঘটা করে আয়োজন, স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে- ছেলের জন্মদিনে কত খরচ করলেন পরীমণি? উত্তর জানিয়েছেন পরী নিজেই। লুকোচুরি না করে জানিয়েছেন, ছেলের জন্মদিন উদযাপনে তাকে গুনতে হয়েছে ১৪ লাখ ৮০ হাজার টাকা।

এই টাকার জোগাড় করতে কষ্ট করতে হয়েছে বলেও জানিয়েছেন এ অভিনেত্রী। প্রতিমাসে সঞ্চয় করেছেন বলেও জানান পরীমণি। তার ভাষায়, ‘আমি অনেক কষ্ট করে এটি জোগাড় করেছি। এই অনুষ্ঠানের জন্য রাজ্যের বাবা পাশে থাকলে এত কষ্ট নিতে হতো না আমাকে।’২০২১ সালের ১৭ অক্টোবর অভিনেতা শরিফুল রাজকে ভালোবেসে বিয়ে করেছিলেন পরীমণি। গিয়াস উদ্দিন সেলিমের ‘গুণিন’ সিনেমায় অভিনয় করতে গিয়ে তাদের প্রেম-ভালোবাসা হয়। তারপর বিয়ের পিঁড়িতে বসেন পরী-রাজ। ২০২২ সালের ১০ আগস্ট রাজধানীর একটি হাসপাতালে জন্ম হয় রাজ্যর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category