শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

চ্যাম্পিয়ন্স লিগ খেলার ছাড়পত্র পেল বার্সেলোনা

  • Update Time : শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩
  • ২২৫ Time View

চ্যাম্পিয়ন্স লিগের পরবর্তী আসরে খেলতে আপাতত কোনো বাধা নেই বার্সেলোনার। অর্থের বিনিময়ে রেফারিদের প্রভাবিত করার অভিযোগে তদন্তের মধ্যে কাতালান ক্লাবটিকে নতুন মৌসুমে ইউরোপিয়ান ক্লাব প্রতিযোগিতায় খেলার অস্থায়ী ছাড়পত্র দিয়েছে উয়েফা।

স্পেনের রেফারি কমিটির সাবেক ভাইস প্রেসিডেন্ট এনরিকেস নেগরেইরাকে বার্সেলোনার অর্থ দেয়ার অভিযোগে গত মার্চে ক্লাবটির বিরুদ্ধে মামলা করে স্পেনের পাবলিক প্রসিকিউটর অফিস। পরে বার্সেলোনার একটি আদালত মামলা নিতে রাজি হয়।


১৯৯৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত স্পেনের রেফারিদের টেকনিক্যাল কমিটির ভাইস প্রেসিডেন্ট ছিলেন নেগরেইরা। ২০০১ থেকে ২০১৮ সালের মধ্যে নেগরেইরার কোম্পানি ‘ডিএএসএনআইএল নাইন্টি ফাইভ’-কে বার্সেলোনার পক্ষ থেকে ৭৩ লাখ ইউরো দেয়ার অভিযোগ আছে।

শুরুতে যদিও খবর বের হয়, ২০১৬ থেকে ২০১৮ সালের মধ্যে নেগরেইরার কোম্পানিকে ১৪ লাখ ইউরো দিয়েছে বার্সেলোনা। বার্সেলোনার আইনি কাঠামোর সম্ভাব্য লঙ্ঘনের বিষয়ে পরে আনুষ্ঠানিক তদন্ত শুরু করে উয়েফাও।

তবে উয়েফা বৃহস্পতিবার (২৭ জুলাই) এক বিবৃতিতে জানায়, ২০২৩-২৪ মৌসুমে ইউরোপিয়ান ক্লাব প্রতিযোগিতায় অংশ নিতে বার্সেলোনাকে অস্থায়ীভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। উয়েফা প্রতিযোগিতায় ক্লাবটির অন্তর্ভুক্তি কিংবা বাদ দেয়ার বিষয়ে ভবিষ্যতের সিদ্ধান্ত সংরক্ষিত আছে বলেও জানানো হয়।

গত দুই মৌসুমেই চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় বার্সেলোনা। ২০১৫ সালে শেষবার চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছিল কাতালান ক্লাবটি। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category