মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
Title :
গাংনীতে ৯৬টি ল্যান্ডমাইন উদ্ধার, সেনাবাহিনীর সফল অভিযানে ধ্বংস চাঁদপুরে এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য, শিক্ষার্থীর মৃত্যু ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই বাংলাদেশের মতো দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী নিরাপত্তা ভুয়া দালালের কাছ থেকে কেনা যায় না: ইরান ১৮ বছরের আন্দোলনে গুম-খুন-নির্যাতিতরা পাবেন ভাতা: মুক্তিযুদ্ধমন্ত্রী জেনজিদের আন্দোলনে ফের উত্তাল ভারত, পুলিশের লাঠিচার্জ ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনই এখন সরকারের প্রধান কাজ: প্রধানমন্ত্রী রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া: জেলেনস্কি সৌদি আরবে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

চ্যাম্পিয়ন্স ট্রফি: অস্ট্রেলিয়াকে যত ওভারে থামাতে হবে টাইগারদের

  • Update Time : শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
  • ৮৫ Time View

বিশ্বকাপ স্বপ্ন শেষ অনেক আগেই। তবে বাংলাদেশের সামনে এখন নতুন এক লক্ষ্য। খেলতে হবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। তার জন্য বিশ্বকাপে দশ দলের মধ্যে আটের ভেতর থাকা চাই।

বাংলাদেশ কি পারবে? বর্তমানে টাইগাররা সেরা আটের মধ্যেই আছে। তবে অস্ট্রেলিয়ার কাছে বড় ব্যবধানে হেরে গেলে অবস্থান নড়বড়ে হয়ে যেতে পারে, কেননা এখানে রানরেটের একটা হিসেব আছে।

বাংলাদেশের সমান ৪ পয়েন্ট আরও তিন দলের-ইংল্যান্ড, শ্রীলঙ্কা আর নেদারল্যান্ডস। ইংল্যান্ড এখন সাতে। আজ পাকিস্তানের কাছে বড় ব্যবধানে হারলে তাদেরও নিচে নেমে যাওয়ার সম্ভাবনা আছে।

তবে বাংলাদেশের মূল সমীকরণটা আসলে অস্ট্রেলিয়াকে যত ওভার পর্যন্ত আটকে রাখা যায়, তার ওপর। কেননা, ধরেই নেওয়া যায় নেদারল্যান্ডস নিজেদের শেষ ম্যাচে ভারতের সঙ্গে হারবে।সেক্ষেত্রে আজ যদি অস্ট্রেলিয়াকে রান তাড়ায় ২২.৪ ওভার পর্যন্ত আটকে রাখতে পারে বাংলাদেশ, তবে শ্রীলঙ্কার চেয়ে বেশি রানরেট ধরে রেখে কমপক্ষে আটে থেকে শেষ করার জোর সম্ভাবনা রয়েছে।অর্থাৎ বাংলাদেশ যে অস্ট্রেলিয়াকে ৩০৭ রানের বড় লক্ষ্য দিয়েছে, তা ২২.৪ ওভারে অসিরা তাড়া করে ফেলতে পারলেই কেবল রানরেট লঙ্কানদের নিচে চলে যাবে টাইগারদের। সহজ হিসেব হলো, অস্ট্রেলিয়াকে কোনোমতেই এই ওভারের মধ্যে জিততে দেওয়া যাবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category