মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
Title :
গাংনীতে ৯৬টি ল্যান্ডমাইন উদ্ধার, সেনাবাহিনীর সফল অভিযানে ধ্বংস চাঁদপুরে এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য, শিক্ষার্থীর মৃত্যু ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই বাংলাদেশের মতো দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী নিরাপত্তা ভুয়া দালালের কাছ থেকে কেনা যায় না: ইরান ১৮ বছরের আন্দোলনে গুম-খুন-নির্যাতিতরা পাবেন ভাতা: মুক্তিযুদ্ধমন্ত্রী জেনজিদের আন্দোলনে ফের উত্তাল ভারত, পুলিশের লাঠিচার্জ ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনই এখন সরকারের প্রধান কাজ: প্রধানমন্ত্রী রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া: জেলেনস্কি সৌদি আরবে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

‘চ্যাট জিপিটি’কে টেক্কা দেবে ইলন মাস্কের এক্স.এআই!

  • Update Time : রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩
  • ২৪১ Time View

চ্যাট জিপিটিকে টেক্কা দিতে এবার নতুন কৃত্রিমবুদ্ধিমত্তা কোম্পানি প্রতিষ্ঠা করেছেন ইলন মাস্ক। মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে, গত ৯ মার্চ এক্স-এ.আই নামে নতুন প্রতিষ্ঠান চালু করেছেন টেসলা প্রধান নির্বাহী।

হালের জনপ্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন চ্যাটবট চ্যাট জিপিটিকে টেক্কা দিতে উঠেপড়ে লেগেছে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। এরইমধ্যে নিজস্ব এআই চ্যাটবট পরীক্ষামূলকভাবে উন্মুক্ত করেছে গুগল। একই পরিকল্পনা করছে বাইদু, আলিবাবাসহ আরও অনেক প্রতিষ্ঠান। এবার এআই দুনিয়ায় পা দিতে যাচ্ছেন ইলন মাস্ক।

মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, এক্স.এআই নামে নতুন কোম্পানি তৈরি করেছেন তিনি। যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যে কোম্পানিটির প্রধান কার্যালয় রয়েছে। প্রতিষ্ঠানটিতে ইলন মাস্ক ডিরেক্টর হিসেবে রয়েছেন এবং তার পারিবারিক ব্যবসা কার্যালয়ের ডিরেক্টর জ্যারেড বিরচালকে কোম্পানিটির সেক্রেটারি করা হয়েছে।
 গত ৯ মার্চ কোম্পানিটি চালু হয় বলে জানিয়েছে প্রযুক্তি বিষয়ক সাইট দ্য ভার্জ।
 
এদিকে সংবাদমাধ্যম বিজনেস ইনসাইডার জানিয়েছে, সম্প্রতি কয়েক হাজার গ্রাফিক প্রসেসিং ইউনিট ‘জিপিইউ’ কিনেছেন ইলন মাস্ক। এই জিপিইউগুলো তিনি কৃত্তিম বুদ্ধিমত্তা কোম্পানির জন্যই কিনেছেন বলে ধারণা করা হচ্ছে।
 
২০১৫ সালে যখন কৃত্তিম বুদ্ধিমত্তা কোম্পানি ওপেনএআই চালু হয়, মাস্ক কোম্পানিটির সহ-প্রতিষ্ঠাতা ছিলেন। তবে কৃত্তিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করতে অনীহা ছিল তার। তিনি প্রকাশ্যেই কোম্পানিটির নানা বিষয়ে বিরোধিতাও করতেন। ২০১৮ সালে কোম্পানি থেকে বেরিয়েও যান ইলন মাস্ক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category