শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

চোখের চিকিৎসা ফ্রি করে দিচ্ছি : প্রধানমন্ত্রী

  • Update Time : বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩
  • ১৩৪ Time View

চোখের চিকিৎসা ফ্রি করে দেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, আমরা চাই দেশের মানুষ সঠিক চিকিৎসাসেবা যেন পান। এর জন্য এটা (চোখের চিকিৎসা) ফ্রি করে দিচ্ছি।

অন্যান্য চিকিৎসা সেবার সঙ্গে অবশ্যই চোখের চিকিৎসাকেও গুরুত্ব দিতে হবে বলে প্রধানমন্ত্রী বলেন, অন্যান্য সেবার সঙ্গে অবশ্যই চোখের চিকিৎসাকেও গুরুত্ব দিতে হবে। কারণ আমাদের এ উদ্যোগের ফলে অনেক অন্ধ মানুষ চোখের আলো ফিরে পেয়েছেন। এর মাধ্যমে উপজেলা হাসপাতালগুলোতে চোখের সবধরনের সমস্যায় সেবা নিতে পারবেন রোগী।

এর আগে প্রধানমন্ত্রী দেশের বিভিন্ন জায়গায় ৪৫ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কমিউনিটি ভিশন সেন্টারের কার্যক্রম উদ্বোধন করেন। এর মাধ্যমে দেশের সাত বিভাগের ৩৯ জেলার ১৩৫ উপজেলায় সমন্বিত চক্ষু চিকিৎসাব্যবস্থা চালু হয়েছে। এতে দেশের প্রায় ৫ কোটি মানুষ উন্নত চক্ষু চিকিৎসা সেবার আওতায় আসবে।

বুধবার (১৮ জানুয়ারি) গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশের বিভিন্ন জায়গায় ৪৫ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কমিউনিটি ভিশন সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, আমরা এর আগে ৭০টি, এখন ৪৫টি উপজেলায় এ কার্যক্রমের উদ্বোধন করেছি। লোকজন যেন সহজে হাসপাতালে আসতে পারেন সেজন্য রাস্তাঘাটের উন্নয়ন করেছি।

উপজেলায় কমিউনিটি ভিশন সেন্টার স্থাপনে অনেকেই আমাকে পরামর্শ দিয়েছেন। এক্ষেত্রে ডা. সৈয়দ মোদাচ্ছের আলী, ডা. দ্বীন মোহাম্মদের কথা বিশেষভাবে বলতে চাই। এর সঙ্গে জড়িত সব চিকিৎসককে ধন্যবাদ জানাই।

এসময় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালকে পাঁচ হাজার শয্যার করার পরিকল্পনা আছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, হাসপাতালের যন্ত্রপাতি ব্যবহারে প্রত্যেককে যত্নবান হতে হবে। করোনা, যুদ্ধের কারণে নির্মাণকাজ শুরু করতে পারিনি। শিগগির করবো।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. আনোয়ার হোসেন হাওলাদার, শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদসহ অনেকে উপস্থিত ছিলেন।

আরএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category