শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

চীন সফরে যাচ্ছেন রাশিয়ার প্রধানমন্ত্রী

  • Update Time : শুক্রবার, ১৯ মে, ২০২৩
  • ১০১ Time View

শুরু হয়েছে তিনদিনব্যাপী জি-৭ শীর্ষ সম্মেলন। সম্মেলনের শুরুতেই রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়েছে।চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন এক বিবৃতিতে বলেন, চীনের প্রধানমন্ত্রী লি কেছিয়াংয়ের আমন্ত্রণে রাশিয়ার প্রধানমন্ত্রী মিশুস্তিন চীনে দুই দিনের সরকারি সফরে আসবেন।

সফরের বিষয়টি নিশ্চিত করে ক্রেমলিন জানায়, বাণিজ্য ও অর্থনৈতিক ক্ষেত্রে দুই দেশের মধ্যকার সহযোগিতা নিয়ে আলোচনা হবে। এছাড়া শিল্প, জ্বালানি, পরিবহন অবকাঠামো ও কৃষিতে বিশেষ মনোযোগ দেওয়া হবে। এ সময় বেশ কয়েকটি দ্বিপক্ষীয় চুক্তি সই হবে বলে আশা করা হচ্ছে।
 
ক্রেমলিন আরও জানায়, প্রধানমন্ত্রী মিশুস্তিন সাংহাইতেও যাবেন। সেখানে তিনি রাশিয়া-চীনের বিজনেস ফোরামেও কথা বলবেন।
 
রাশিয়া ও চীনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। চলতি বছরের মার্চে রাশিয়া সফর করেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। তখন তিনি বলেছিলেন, এ সম্পর্ক ‘নতুন যুগে প্রবেশ করেছে’।
 
এদিকে জি-৭ সম্মেলনের শুরুতেই রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়েছে। বলা হয়েছে, এখন থেকে জি-৭ দেশগুলো থেকে কোনো প্রযুক্তি, শিল্প সরঞ্জাম ও পরিষেবা রাশিয়ায় যাবে না।
 
 যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জি-৭ সম্মেলনের আলোচনায় সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান। একই সঙ্গে রাশিয়াকে কিভাবে এ অভিযানের জবাব দেয়া যায় তাও রয়েছে আলোচ্যসূচীতে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও শিগগিরই এই আলোচনায় যোগ দেবেন বলে মনে করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category