শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

চীনে এক হাসপাতালে অগ্নিকাণ্ড, মৃত্যু ২১

  • Update Time : মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩
  • ২৫০ Time View

চীনের রাজধানী বেইজিংয়ের একটি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য মতে, মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুরে বেইজিংয়ের ফেংতায় জেলায় অবস্থিত চ্যাংফেং হসপিটাল নামে বহুতল ওই হাসপাতালে আগুন লাগে।

 আগুন লাগার কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে ছুটে আসে একটি অগ্নিনার্বাপক দল। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। সেই সঙ্গে চলতে থাকে উদ্ধার অভিযান।
  
বেইজিং ডেইলির প্রতিবেদন মতে, হাসপাতাল থেকে প্রায় ৭১ জনকে উদ্ধার করে অন্য হাসপাতালে ভর্তি করা হয়। তবে এর আগে উদ্ধার হওয়া ২১ জন চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
 
এক প্রত্যক্ষদর্শী সামাজিক যোগাযোগ মাধ্যমে উইবোতে এক পোস্টে বলেন, এটা খুবই হৃদয়বিদারক। আমি আমার বাসার জানালা থেকে পুরো ঘটনাটি প্রত্যক্ষ করেছি। আগুন লাগার পর অনেকেই এয়ার কন্ডিশোনিং ইউনিটে দিশেহারা হয়ে দাঁড়িয়ে ছিলেন। আবার অনেকেই ঝাপ দিয়েছেন।’
 
চীনে হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা খুবই বিরল। তবে বেইজিংয়ের এই হাসপাতালে কীভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখছে দেশটির কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category