শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

চীনে আঘাত হানল ‘ডকসুরি’

  • Update Time : শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩
  • ১০৬ Time View

এবার চীনে আঘাত হেনেছে টাইফুন ‘ডকসুরি’। শুক্রবার (২৮ জুলাই) সকালে দেশটির পূর্বাঞ্চলে প্রবল গতিতে আঘাত হানে টাইফুনটি। বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে বিষয়টি জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।প্রতিবেদনে বলা হয়েছে, তাইওয়ান ও ফিলিপিন্সের পর শুক্রবার সকালে চীনের উপকূলীয় অঞ্চলে প্রবল বাতাস এবং প্রচণ্ড বৃষ্টি নিয়ে আঘাত হানে টাইফুন ডকসুরি।

চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, দেশটির স্থানীয় সময় সকাল ১০টায় প্রবল ঘুর্ণিঝড়টি ফুজিয়ান প্রদেশের উপকূলে আঘাত হানে। সে সময় বাতাসের গতি ছিল ঘণ্টায় ১৭৫ কিলোমিটার।
এ ছাড়া দেশটির জাতীয় আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র শুক্রবার চার স্তরের রেড অ্যালার্ট জারি করেছে।
 
সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা ছবি ও ভিডিওতে কুয়ানঝো শহরের দক্ষিণের কাউন্টি-স্তরের শহুরে এলাকা জিনজিয়াংয়ের আবাসিক টাওয়ার ব্লকে ঝড়ো হাওয়ার তাণ্ডব দেখা গেছে।
 
এ ছাড়া রাষ্ট্রীয় অনুমোদিত পিপলস ডেইলি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম উইবোতে পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, বেড়িবাঁধের ওপর প্রচণ্ড ঢেউ আছড়ে পড়ছে এবং শহরাঞ্চলে প্রবল বাতাস বইছে।
 
প্রতিবেদনে বলা হয়েছে, শক্তিশালী টাইফুন ‘ডকসুরি’ মধ্য চীনের ওপর দিয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। ডকসুরির শক্তি ধীরে ধীরে দুর্বল হচ্ছে।
 
কিন্তু রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, আগামীকাল শনিবার সকাল ৮টা পর্যন্ত তাইওয়ান, ফুজিয়ান, ঝেজিয়াং ও গুয়াংডং-এর উপকূলীয় অঞ্চলগুলো ঝড়ের কবলে পড়তে পারে।
 
স্থানীয় সরকার এবং পরিবহন কর্তৃপক্ষ সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেখা দিয়েছে। আশঙ্কা করা হচ্ছে, ভারি বৃষ্টির কারণে ড্রেনেজ ব্যবস্থা ও রাস্তাঘাট প্লাবিত হয়ে যেতে পারে। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category