শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

চাঁদ ছোঁয়ার দ্বারপ্রান্তে ভারত

  • Update Time : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ২০১ Time View

আগেরবার শেষ মুহূর্তে গিয়ে বিপর্যয়ের মুখে পড়েছিল চন্দ্রযান-২। তবে এবার চন্দ্রযান-৩ নিয়ে ফের আশায় বুক বেধেছে ভারত। আর সেই আশার সঙ্গে বাড়ছে স্নায়ুচাপও, বিশেষ করে অবতরণের শেষ ২০ মিনিট নিয়ে।ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, পরিকল্পনা অনুযায়ী বুধবার (২৩ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা পৌনে ৬টার দিকে চাঁদের মাটিতে অবতরণ প্রক্রিয়া শুরু করতে পারে চন্দ্রযান-৩ এর ল্যান্ডার ‘বিক্রম’। চাঁদে পৌঁছাতে ৪০ দিনের মতো লাগছে ভারতীয় এই মহাকাশযানটির। এর আগে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো’র পক্ষ থেকে জানানো হয়েছিল, বুধবার বিক্রমের অবতরণের জন্য পরিস্থিতি যদি অনুকূল না হয়, তাহলে অবতরণ পিছিয়ে দেয়া হতে পারে। যদিও মঙ্গলবার (২২ আগস্ট) সংস্থাটি নিশ্চিত করেছে, নির্ধারিত সময়েই অবতরণ করবে বিক্রম।

ইসরো জানিয়েছে, প্রোপালশন মডিউল ও ল্যান্ডার আলাদা হওয়ার পর থেকে দুই দফায় বিক্রমের গতি কমিয়ে সেটি চাঁদের আরও কাছে নিয়ে আসা হয়েছে। অবতরণের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো ল্যান্ডারের গতিবেগ কমিয়ে আনার এই প্রক্রিয়া। দুই দফায় সেই প্রক্রিয়া সম্পন্ন করেছে ইসরো। এখন অপেক্ষা শুধু সফল অবতরণের। উল্লেখ্য, গতি কমিয়ে কক্ষপথ বদলের সময়ই সম্প্রতি চাঁদের মাটিতে বিধ্বস্ত হয়েছে রুশ মহাকাশযান লুনা-২৫।

জানা গেছে, চাঁদের দক্ষিণ মেরুর কাছে অবতরণ করবে চন্দ্রযান-৩ এর ল্যান্ডার এবং রোভার। ৭০ ডিগ্রি দ্রাঘিমাংশে অবতরণ করার কথা এই মহাকাশযানের। এলাকাটি চাঁদের দক্ষিণ মেরু থেকে ৩০০ কিলোমিটার দূরে অবস্থিত। 
 
অবতরণের দিনে ‘বিক্রম’ যখন চাঁদের মাটি থেকে প্রায় ৩০ কিলোমিটার উচ্চতায় থাকবে, তখন ল্যান্ডার মডিউলটি পালকের মতো করে চাঁদের মাটির দিকে নামতে শুরু করবে। এর জন্য লাগবে মোট ২০ মিনিট। আর এই ২০ মিনিটই দমবন্ধ অবস্থা হবে ইসরোর বিজ্ঞানী এবং গোটা ভারতবাসীর।
এর আগে, চাঁদে সফলভাবে অবতরণ করতে ব্যর্থ হয়েছিল চন্দ্রযান-২ এর ল্যান্ডার। তবে সেই অভিযান বিফলে যায়নি। এখনও চন্দ্রযান-২ এর অর্বিটার চাঁদকে প্রদক্ষিণ করে বেড়াচ্ছে। ইসরো জানিয়েছে, সেই অরবিটারের সঙ্গেই সংযোগ স্থাপন করেছে চন্দ্রযান-৩ অভিযানের ল্যান্ডার ‘বিক্রম’।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category