শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
Title :
চীনের বিনিয়োগের পাশাপাশি আমাদেরও রপ্তানির সুযোগ রয়েছে: মাহদী আমিন প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে সরকার কাজ করছে: প্রতিমন্ত্রী টুকু মধুপুরে কূপে নিহত চারজনের পরিবারকে এক লাখ টাকা সহায়তা ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: সংসদে হাসনাত আবদুল্লাহ ঢাকা-বেইজিংয়ের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই চীনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের রাশিয়া, চীন ও তুরস্ককে আমি যুদ্ধের বাইরে রেখেছি: ট্রাম্প শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের বৈঠক লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে মন্ত্রণালয়ে আদ্-দ্বীনের আপিল দিনাজপুরের পার্বতীপুরে নদীতে গোসলে নেমে ৩ নারীর মৃত্যু

চলতি বিশ্বকাপে চতুর্থ সেঞ্চুরি ডি ককের

  • Update Time : বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ৭৮ Time View

কুইন্টন ডি কক এই বিশ্বকাপের পর ওয়ানডে থেকে অবসরে যাবেন, বলে রেখেছেন আগেই। বিদায়ী বিশ্বকাপে রীতিমত স্বপ্নের ফর্মে দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক এই ব্যাটার।

চলতি বিশ্বকাপে সপ্তম ম্যাচ খেলতে নেমে চতুর্থ সেঞ্চুরি তুলে নিয়েছেন বাঁহাতি এই ব্যাটার। আজ (বুধবার) নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করেছেন ছক্কা মেরে, ১০৩ বলে।

এর আগে চলতি বিশ্বকাপে বাংলাদেশ, অস্ট্রেলিয়া আর শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরি হাঁকান ডি কক।

পুনেতে ডি ককের সেঞ্চুরিতে ভর করে বড় সংগ্রহের পথেই আছে দক্ষিণ আফ্রিকা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৭ ওভার শেষে প্রোটিয়াদের সংগ্রহ ১ উইকেটে ২১৪ রান। ডি কক ১০২ আর রসি ফন ডার ডুসেন ৮০ রানে অপরাজিত আছেন।এর আগে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিং দিয়ে যেন বিপদেই পড়েছে টম লাথামের দল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category