মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
Title :
শাহরাস্তিতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩ সাকিব ‘নষ্ট-পচে যাওয়া মানুষ’, দেশে ফিরলে শেখ হাসিনাসহ সবাই পাবেন আইনি নিরাপত্তা: তথ্য উপদেষ্টা বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ শরীয়তপুরে দুপক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে বৃদ্ধ নিহত, আহত ১৫ বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিলেন সিরিয়ার আদালত দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে বাতিল হবে সংসদ সদস্য পদ: চিফ হুইপ ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ বিনির্মাণে রাষ্ট্রপতি নির্বাচন ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণ: ভারপ্রাপ্ত স্পিকার গাংনীতে ৯৬টি ল্যান্ডমাইন উদ্ধার, সেনাবাহিনীর সফল অভিযানে ধ্বংস চাঁদপুরে এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য, শিক্ষার্থীর মৃত্যু ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই

চন্দ্রযান-৩ অবতরণের ঘোষণাকারী বিজ্ঞানী ভালারমাতি আর নেই

  • Update Time : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৮৬ Time View

ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর বিজ্ঞানী ভালারমাতি মারা গেছেন। চাঁদের বুকে ভারতের চন্দ্রযান-৩ অবতরণের ঘোষণা শোনা যায় তারই কণ্ঠে।শনিবার (৩ সেপ্টেম্বর) চেন্নাইয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। খবর ইন্ডিয়া টুডের।

গত ২৩ অগস্ট ল্যান্ডার বিক্রমের গতি কমানো থেকে পাখির পালকের মতো চাঁদের মাটিতে অবতরণ পর্যন্ত চন্দ্রযানের যাবতীয় গতিবিধি এক নাগাড়ে গোটা বিশ্বকে জানিয়েছিলেন ভালারমাতি।
 
এদিকে তার মৃত্যুতে শোক প্রকাশ করে ইসরোর সাবেক পরিচালক পিভি বেঙ্কটাকৃষ্ণন এক্সে (সাবেক টুইটার) লেখেন, ‘শ্রীহরিকোটায় ইসরোর পরবর্তী মিশনগুলোরর কাউন্টডাউন যখন চলবে, সেই সময় ভালারমাতি ম্যাডামের কণ্ঠ আর শোনা যাবে না। খুবই দুঃখিত। প্রণাম।’
 
ভালারমাতি ১৯৫৯ সালের ৩১ জুলাই তামিলনাড়ুর আরিয়ালুর গ্রামে জন্ম গ্রহণ করেন। ১৯৮৪ সালে তিনি ইসরোয় যোগ দেন। দেশীয় প্রযুক্তিতে তৈরি ভারতের প্রথম রেডার স্যাটেলাইট (রিস) ২০১২ সালে সফলভাবে উপগ্রহে প্রতিষ্ঠিত হয়। এই অভিযানের তত্ত্বাবধায়ক ছিলেন ভালারমাতি। এ ছাড়াও ইসরোর একাধিক অভিযানে ধারাভাষ্য দিতে শোনা গেছে তাকে। 
 বিজ্ঞান এবং গবেষণায় বিশেষ অবদানের জন্য তামিলনাড়ু সরকার তাকে আব্দুল কালাম পুরস্কার দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category