শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

ঘরের মাঠে সেনাবাহিনীকে হারিয়ে সেমিফাইনালে বসুন্ধরা

  • Update Time : মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
  • ৮৩ Time View

কিছুদিন আগেই ঘরের মাঠে এএফসির ম্যাচে নিজেদের শক্তির প্রমাণ দিয়েছিল বসুন্ধরা কিংস। এবার সেখানেই স্বাধীনতা কাপের কোয়ার্টারফাইনালে নিজেদের জাত আরও একবার চেনালেন অস্কার ব্রুজনের শিষ্যরা। প্রতিপক্ষ বাংলাদেশ সেনাবাহিনী লড়াই কিছুটা জমিয়ে তুললেও শেষ পর্যন্ত তাদের হারিয়ে সেমিফাইনালে উঠেছে কিংস বাহিনী।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিকেল ৪টায় বসুন্ধরা কিংস অ্যারেনায় কোয়ার্টারফাইনালে মুখোমুখি হয় বাংলাদেশ সেনাবাহিনী ও বসুন্ধরা কিংস। ম্যাচটিতে ২-১ গোলে জয় পেয়েছে বসুন্ধরা। দলটির হয়ে ১টি করে গোল করেন ববুরবেক ইউলদাশেব ও দরিয়েলতন গোমেজ। সেনাবাহিনীর হয়ে একমাত্র গোলটি করেন শাহরিয়ার ইমন।

খেলার শুরু থেকে আক্রমণ-প্রতি আক্রমণে জমজমাট লড়াই দেখা যায়। তবে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা কিছুটা পিছিয়েই থাকে প্রথমার্ধে। ম্যাচের ৩৮ মিনিটে প্রথম গোলের দেখা পায় কিংস। কর্নার থেকে হেডের মাধ্যমে লিড গোল করেন ববুরবেক ইউলদাশেব।

দ্বিতীয়ার্ধের ৬১তম মিনিটে সমতায় ফেরে সেনাবাহিনী। গোলটি এসেছে কিংস গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের ভুলে। তিনি বল ঠিকমতো ক্লিয়ার করতে না পারায় সুযোগের সদ্ব্যবহার করে প্রতিপক্ষ। গোলের সামনে বলের নিয়ন্ত্রণ পেয়ে যান রঞ্জু, সেখান থেকে জালের দেখা পান ইমন। তাতে স্কোর দাঁড়ায় ১-১। এর আগেও এফএফসির ম্যাচে মালদ্বীপের ক্লাব মাজিয়ার বিপক্ষে ভুল করেছিলেন শ্রাবণ। এছাড়া লেবাননের বিপক্ষেও তার ভুলের কারণে দলকে গোল হজম করতে হয়েছিল। 

তবে ঘরের মাটিতে বসুন্ধরা কখনও হারে না- এই কথাকে আজও প্রমাণ করেছে দলটি। খেলার ৭৬ মিনিটে দুর্দান্ত ফিনিশিংয়ে গোল করেন দরিয়েলতন। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় সেমি নিশ্চিত হয় বসুন্ধরার। আগামী ১৫ ডিসেম্বর দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে স্বাধীনতা কাপের। সেখানে দ্বিতীয় সেমিতে লড়বে বসুন্ধরা কিংস ও আবাহনী ক্রীড়া চক্র।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category