শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

ঘরের মাঠেও তুর্কি ক্লাবের কাছে হার ম্যানইউর

  • Update Time : বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
  • ১৯৮ Time View

ম্যানচেস্টার ইউনাইটেডের দুঃসময় যেন কাটছেই না। একের পর এক হার তলানীতে নিয়ে যাচ্ছে তাদের। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে বায়ার্ন মিউনিখের কাছে পরাজয় না হয় মানা গেলো। কারণ বায়ার্ন শক্তিশালী দল। তারওপর ম্যাচটিতে ৭ গোল হয়েছিলো। হারলেও ৩ বার বায়ার্নের জালে বল জড়াতে পেরেছিরো তারা।

দ্বিতীয় ম্যাচে তুর্কি ক্লাব গ্যালাতাসারের মুখোমুখি হতে যাওয়ার আগে রেড ডেভিল সমর্থকরা আশায় বুক বেধেছিলো, এবার হয়তো জয় পাবে ম্যানচেস্টার ইউনাইটেড। তার ওপর ম্যাচটা নিজেদের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে।

কিন্তু সব আশার গুড়ে বালি। নিজেদের মাঠে তুর্কি ক্লাবটির কাছেও হারতে হরো এরিক টেন হ্যাগের শিষ্যদের। ৩-২ গোলে হারের লজ্জা মাথায় পেতে নিয়ে মাঠ ছাড়লো তারা।

পরাজয়ের সঙ্গে হতাশা হিসেবে যোগ হলো, ব্রাজিলিয়ান মিডফিল্ডার ক্যাসেমিরোর লাল কার্ড। ম্যাচের ৭৭তম মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাকে। মূলত, ১০ জনের দলে পরিণত হওয়ার পরই পরাজয়সূচক গোলটি হজম করে ম্যানইউ।

নিজেদের মাঠে ১৭তম মিনিটে গোল করে এগিয়ে যায় ম্যানইউ। এ সময় গোল করেন রাসমাস হজলান্ড। কিন্তু ২৩তম মিনিটে সমতায় ফেরে গ্যালাতাসারে। গোল করেন উইলফ্রেড জাহা। ৬৭ মিনিটে আবারও এগিয়ে যায় ম্যানইউ। এবারও গোল করেন রাসমান হজলান্ড।

৭১ মিনিটে গ্যালাতাসারেকে সমতায় ফেরান তুর্কি তারকা কেরেম আকতুরোগলু। ৭৭তম মিনিটেই ১০ জনের দলে পরিণত হয় ম্যানইউ। ক্যাসেমিরো মাঠ থেকে বের হয়ে যাওয়ার পর অনেকটাই দুর্বল হয়ে পড়ে ম্যানচেস্টারের ক্লাবটি। এ সুযোগে ৮১তম মিনিটে গোল করে গ্যালাতাসারেকে জয় এনে দেন মাউরো ইকার্দি।

এই পরাজয়ের ফলে ‘এ’ গ্রুপের তলানীতে রয়েছে ম্যানইউ। ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে বায়ার্ন মিউনিখ। গ্যালাতাসারে ৪ পয়েন্ট নিয়ে রয়েছে দ্বিতীয় স্থানে। এফসি কোপেনহেগেনের পয়েন্ট ১। তারা রয়েছে তৃতীয় স্থানে। ম্যানইউ এখনও পয়েন্টের খাতা খুলতে পারেনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category