বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
Title :
আর্জেন্টিনাকে টপকে ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষে ফ্রান্স গরু জবাইয়ে সম্পূর্ণ নিষেধাজ্ঞার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে থালাপতির সরকার ঢাকা ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতির বিষয়ে জানলেন প্রধানমন্ত্রী জেলা প্রশাসক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পুষ্টি নিশ্চিত করতে হবে ৮৫ হাজারে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চাওয়ায় হুমকি দিচ্ছে সিন্ডিকেট: জামায়াত আমির সাবেক ৩ গভর্নরের নথি তলব যুদ্ধবিরতির মাঝে হরমুজ সংকট ও ইসরায়েলি সাবোটাজের শঙ্কা: মার্কিন-ইরান চুক্তি গল্পগুজব নয়, রোগীর চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দিন: চিকিৎসকদের স্বাস্থ্যমন্ত্রী ৯০ শতাংশ সিসিইউ রাজধানীকেন্দ্রিক, প্রান্তিক মানুষ বঞ্চিত: ডা. জুবাইদা রহমান ফলাফল খারাপ হলে পরীক্ষার খাতাও চেক করা যাবে: শিক্ষামন্ত্রী

গ্যাস নিতে গিয়ে আগুন, প্রাইভেটকারের ভেতরে পুড়ে শিশু নিহত

  • Update Time : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৩ Time View

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস নেওয়ার সময় একটি প্রাইভেটকারে আগুন লাগার ঘটনা ঘটেছে।

এতে গাড়ির ভেতরে পুড়ে মৃত্যু হয়েছে জিহান নামে চার বছরের এক শিশুর।

শুক্রবার বিকালে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের কর্ণগোপ এলাকায় রংধনু সিএনজি ফিলিং স্টেশনে মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে।

এদিকে শিশুটির মৃত্যুর খবর পেয়ে ফিলিং স্টেশনটিতে ভাঙচুর চালিয়েছে স্বজনরা।

শিশু জিহানের পরিবার সূত্রে জানা যায়, বিকালে নিজ বাড়ি রূপসী থেকে শিশু জিহান তার মা ও মামার সঙ্গে প্রাইভেটকারযোগে খালার বাড়ি নরসিংদীর উদ্দেশে রওনা হয়। এ সময় তাদের বহনকারী প্রাইভেটকারটি গ্যাস নেওয়ার জন্য কর্নগোপ এলাকায় রংধনু ফিলিং স্টেশনে যায়। এ সময় শিশু জিহান প্রাইভেটকারের ভেতরেই ছিল। তার মা ও মামা বাইরে ছিল।

গ্যাস নেওয়ার সময় হঠাৎ গাড়িতে আগুন লেগে যায়। কিছু বোঝার আগেই পুরো গাড়িতে আগুন জ্বলে ওঠে। আগুনে গাড়ির ভেতরে থাকা শিশু জিহান পুড়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে।

এদিকে আগুনে মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে নিহতের স্বজনরা ওই স্টেশনে ভাঙচুর চালায়। এদিকে প্রাইভেটকারে আগুন লাগার পরপরই ফিলিং স্টেশনের দায়িত্বরত কর্মচারীরা পালিয়ে যায়।

এ ব্যাপারে ভুলতা ফাড়ির অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, ফিলিং স্টেশনে গ্যাস নেয়ার সময় প্রাইভেটকারে আগুন লেগে এক শিশুর মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category