মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
Title :
শাহরাস্তিতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩ সাকিব ‘নষ্ট-পচে যাওয়া মানুষ’, দেশে ফিরলে শেখ হাসিনাসহ সবাই পাবেন আইনি নিরাপত্তা: তথ্য উপদেষ্টা বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ শরীয়তপুরে দুপক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে বৃদ্ধ নিহত, আহত ১৫ বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিলেন সিরিয়ার আদালত দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে বাতিল হবে সংসদ সদস্য পদ: চিফ হুইপ ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ বিনির্মাণে রাষ্ট্রপতি নির্বাচন ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণ: ভারপ্রাপ্ত স্পিকার গাংনীতে ৯৬টি ল্যান্ডমাইন উদ্ধার, সেনাবাহিনীর সফল অভিযানে ধ্বংস চাঁদপুরে এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য, শিক্ষার্থীর মৃত্যু ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই

গোপন আলোচনার আগে নেতানিয়াহুর অনুমতি নেওয়ার নির্দেশনা

  • Update Time : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ১৯০ Time View

অন্য দেশের কর্মকর্তাদের সঙ্গে ইসরায়েলের যেকোনো মন্ত্রীর গোপন আলোচনার আগে অনুমতি নেওয়ার জন্য নির্দেশনা জারি করেছেন বেনিয়ামিন নেতানিয়াহু।ইসরায়েল ও লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে নজিরবিহীন গোপন আলোচনার খবর প্রকাশের পর নেতানিয়াহু এই নির্দেশনা জারি করলেন।নেতানিয়াহুর মুখপাত্র তোপাজ লুক জানান, যেকোনো গোপন আলোচনার ব্যাপারে আগেই প্রধানমন্ত্রীর কাছ থেকে অনুমতি নেওয়ার পাশাপাশি ওই আলোচনার বিষয়ে কোনো খবর প্রকাশ করতে হলেও সে ব্যাপারে নেতানিয়াহুর কাছ থেকে অনুমতি নিতে হবে।সম্প্রতি ইহুদিবাদী ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেনের সঙ্গে লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী নাজলা আল-মাঙ্গুশ গোপন বৈঠকে বসেন। যদিও দেশ দুটির মধ্যে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই।গত রোববার এক সংবাদ সম্মেলনে এলি কোহেন জানান, লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির রাজধানীর রোমে গত সপ্তাহে তার বৈঠক হয়েছে। ওই বৈঠককে তিনি ঐতিহাসিক বলে আখ্যা দেন।বৈঠকের খবর প্রকাশের পর লিবিয়াজুড়ে প্রচণ্ড বিক্ষোভ শুরু হয় ও প্রধানমন্ত্রী আব্দুল হামিদ আল-দিবেইবা নাজলাকে বরখাস্ত করেন। বিক্ষোভের উন্মত্ততায় নাজলা মাঙ্গুশ দেশ ছেড়ে পালিয়ে যান।

সূত্র: পার্সটুডে, আল-জাজিরা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category