বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
Title :
শেখ হাসিনা দেশে ফিরলেই গ্রেপ্তার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সের্গেই কোরেৎস্কি যুদ্ধটা অনেক বড়, টিকে থাকতে ঐক্যবদ্ধ থাকতে হবে: প্রধানমন্ত্রী জুলাই শহীদ স্মরণে বগুড়ায় আলোচনা সভা, দোয়া ও উপহার বিতরণ হবিগঞ্জে জুলাই শহীদ দিবস পালিত, স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন নরসিংদীর রায়পুরায় খালে গোসল করতে নেমে ৪ শিশুর মৃত্যু ইংল্যান্ডের বিপক্ষে জয় ম্যারাডোনাকে উৎসর্গ করলেন মেসি ‘শুধু আমি নই, আমরা সবাই’, নেতা মেসি যেখানে সবার চেয়ে আলাদা মধ্যপ্রাচ্যের ৩ দেশের মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ইরানে মার্কিন হামলা ও কুয়েত-জর্ডানে তেহরানের পাল্টা আঘাত

গাড়ি থামিয়ে টোল দেয়ার দিন শেষ, আসছে একপাস অ্যাপ

  • Update Time : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩
  • ৭৪ Time View

টোল প্লাজায় গাড়ি থামিয়ে টোল দেয়ার দিন শেষ হয়ে এসেছে। একপাস সার্ভিসের মাধ্যমে শুরু হচ্ছে ডিজিটাল পদ্ধতিতে টোল আদায়। অ্যাপ ডাউনলোড করে গাড়ি নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করে নিলেই প্লাজায় থাকা ডিভাইস সয়ংক্রিয়ভাবে কেটে নেবে টাকা। বিনা বাধায় পাড়ি দেয়া যাবে টোল প্লাজা। এরই মধ্যে পদ্মা সেতুসহ ১৭টি সেতুতে চলছে পাইলটিং। ৩০ তারিখ থেকে শুরু হবে আনুষ্ঠানিক যাত্রা। যুক্ত হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে আর বঙ্গবন্ধু টানেলও।

পদ্মা সেতুর পর এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন। এর কদিন পরেই কর্ণফুলীর তলদেশে টানেল যুগে পা রাখতে চলেছে বাংলাদেশ। এরই মধ্যে ১০০ সেতুর উদ্বোধন, সব মিলিয়ে যোগাযোগ খাতে এক অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ।


তবে টোল প্লাজায় দাঁড়িয়ে গাড়ির অপেক্ষা স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগায় এই উন্নয়নের সুফল কতটুকু ঘরে তোলা যাচ্ছে। সবকিছু ডিজিটাল হলেও টোল প্লাজায় কেনো থেমে থেমে টোল দিতে হচ্ছে।

তবে সমাধান নিয়ে এবার হাজির একপাস। দেশের বিভিন্ন পরিবহন সেবার জন্য টোল এবং চার্জ প্রদানের জন্য সমন্বতি ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম। প্রথমে প্লে স্টোর থেকে নামাতে হবে একপাস অ্যাপ। নিবন্ধিত গাড়ি আর মোবাইল নম্বর দিয়ে তৈরি করতে হবে অ্যাকাউন্ট। ব্যাংক কিংবা আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে ওয়ালেট রিচার্জ করেই বিনা বাধায় দেয়া যাবে টোল প্লাজা পাড়ি। বিআরটিসির দেয়া একটি স্টিকার দিয়েই আদায় হবে এ টোল।

এরই মধ্যে এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হয়েছে মেঘনা সেতু, গোমতি সেতু, শাহ আমানত সেতু, লালন শাহ সেতু, খানজাহান আলী সেতু, সৈয়দ নজরুল ইসলাম সেতু, পায়রা সেতু, পদ্মা সেতু আর মুক্তারপুর সেতু। চালানো হচ্ছে পাইলটিং। শিগগিরই যুক্ত হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে।

সেতু বিভাগের সচিব মো. মনজুর হোসেন বলেন, আদায় করা টোল একটি নির্দিষ্ট হাবে জমা হবে। এরপর স্বয়ংক্রিয়ভাবে চলে যাবে নির্ধারিত টোল আদায়কারী প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে। প্রাথমিকভাবে একপাস ব্যবহারকারীদের জন্য প্রতিটি টোলে ১০ ভাগ ছাড় দেয়া হচ্ছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category