মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১২:২০ অপরাহ্ন
Title :
কুমিল্লায় চুরি করতে গিয়ে বারান্দার গ্রিলে আটকে গেল চোর সরিষাবাড়ীতে গলায় লিচু আটকে শিশুর মর্মান্তিক মৃত্যু সীমান্ত হত্যাকাণ্ড বসে বসে দেখবে না সরকার: পররাষ্ট্র উপদেষ্টা পাঞ্জাবের স্কুলগুলোতে ৩ মাসের গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে ঝড় তুলবেন ব্ল্যাকপিঙ্ক তারকা লিসা ৫ জন নয়, গাজীপুরে গলা কেটে হত্যা করা হয় ৪ জনকে: ফরেনসিকে মিলল চাঞ্চল্যকর তথ্য মমতা সরকারের সামাজিক প্রকল্প চালু রাখবেন শুভেন্দু: মন্ত্রিসভার প্রথম বৈঠক বিদেশী বিনিয়োগ আনা শুধু বিডার দায়িত্ব নয়: আশিক চৌধুরী নিরাপদ ও মানবিক দেশ গড়তে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাম ও উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু

গানের তালে তালে বাউন্সের ঝড় তুললেন আর্চার-উডরা

  • Update Time : রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৯৩ Time View

প্রথম দিনের অনুশীলনে বেশ ফুরফুরে মেজাজে ছিলেন ইংলিশ পেসাররা। একাডেমি মাঠে গানের ছন্দে ছন্দে নেটে ঘাম ঝরিয়েছেন তারা। এ সময় গতি এবং বাউন্স দিয়ে টাইগার বধের কৌশলটাও এঁটে নিয়েছেন জফরা আর্চার, ক্রিস ওক্স এবং মার্ক উডরা। একাডেমির নতুন সবুজ উইকেটে তাদের বাউন্স আর গতি ভয় ধরিয়ে দেয় উপস্থিত সবার।

জফরা আর্চার, টপলি, বাটলার, মালানরা একে একে মূল মাঠের স্ট্রেচিং শেষে এসে উপস্থিত হতে থাকেন বিসিবির একাডেমি মাঠে। যেখানে আগে থেকেই এসে বসে ছিলেন টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা খেলোয়াড় স্যাম কারান। নেটে তখন ব্যাট বল হাতে স্কিল ট্রেনিং শুরুর চেষ্টা করছিলেন কোচিং স্টাফের সদস্যরা।

ঠিক তখনই নিজের সঙ্গে করে আনা এক সাউন্ডবক্স থেকে গান বাজিয়ে দেন কারান। বিশ্ব বিখ্যার ব্যান্ড ঈগলসের হোটেল ক্যালিফোর্নিয়ার তালে তালে শুরু হয় পেসারদের গা গরমের আয়োজন। স্কোয়াডে থাকা ৬ পেসারকে নিয়ে আলাদা করে অনুশীলন পর্ব সাজায় ইংলিশরা।

যেখানে একের পর এক ব্যাটারদের সামলাতে হয় জফরা আর্চার, ক্রিস ওক্স, মার্ক উড, রিস টপলি এবং সাকিব মাহমুদকে। আর সঙ্গে তো ছিলেন স্যাম কারান। একাডেমি মাঠে নতুন বানানো সবুজ উইকেট দেখেই কি না, আনন্দে ভাসেন ইংলিশ কোচ ম্যাথু মট এবং ক্রিকেট ডিরেক্টর রব কি।

তাই তো, পেসারদের পুরো স্বাধীনতা দিয়ে অনুশীলনে নামিয়ে দেন মট। একে একে গতির ঝড় তোলেন ইংলিশ বোলাররা। নতুন সবুজ উইকেটে লাফিয়ে ওঠা বলগুলো দেখলে ভয় পাবে যে কেউই। যদিও, দারুণভাবে তা সামলে যান মঈন আলী, মালানরা।

এর মধ্যে গান বদলেছে বেশ কয়েকবার। ক্যালিফোর্নিয়া থেকে কখনো বেজেছে ইউটু’র উইথ অর উইথ আউট ইউ অথবা ডোন্ট স্টপ বিলিভিং এর সুরগুলো। আর গানের তাল যত বেড়েছে ততই যেন গতি পেয়েছে আর্চারদের ডেলিভারিগুলো। সুইং কিংবা বাউন্স নিয়েও আক্ষেপ থাকেনি পেসারদের। একাডেমির উইকেটগুলো তাদের দিয়েছে দু হাত ভরে।

তবে, এদিন স্থানীয় নেট বোলারদের মধ্যে ছিল না কোনো পেসার। একঝাঁক স্পিনার নিয়ে অনুশীলন পর্ব শেষ করেছেন তারা। কারণ, ওয়ানডে সিরিজে সবুজাভ উইকেটের দেখা যে পাওয়া দুষ্কর হবে, সেটা কি আর তারা জানেন না?

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category