শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

গাজায় যুদ্ধবিরতি চুক্তি নিয়ে কাতারে বৈঠক

  • Update Time : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ৭৯ Time View

গাজায় যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে কাতারের দোহায় বৈঠক করছে মধ্যস্থতাকারীরা। আশা করা হচ্ছে, যুদ্ধ কীভাবে শেষ করা যায় এখান থেকে তার একটি পরিকল্পনা বেরিয়ে আসবে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইঙ্গিত দিয়েছেন গাজায় যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তির চুক্তি আসন্ন।এর আগে মধ্যস্থতাকারীরা ইসরায়েল ও হামাসের কাছে চূড়ান্ত খসড়া চুক্তি উপস্থাপন করে। দোহায় অনুষ্ঠিত এই আলোচনায় বাইডেন ও ট্রাম্পের প্রতিনিধিরা অংশ নিয়েছেন।

আলোচনার সঙ্গে সম্পর্কিত একটি ফিলিস্তিনির সূত্র জানিয়েছে, যদি সব কিছু ঠিক থাকে তাহলে মঙ্গলবারই যুদ্ধরত দুই পক্ষের মধ্যে চুক্তি চূড়ান্ত হতে পারে।

তবে একদিকে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছে অপরদিকে গাজায় হামলা অব্যাহত রেখেছে দখলদার বাহিনী।

বেশ কিছু মেডিক্যাল সূত্র জানিয়েছে, গত সোমবার (১৩ জানুয়ারি) ভোর থেকে এখন পর্যন্ত কমপক্ষে ৭০ ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। এর মধ্যে মঙ্গলবার (১৪ জানুয়ারি) ১২ জন প্রাণ হারিয়েছে। ইসরায়েলি বাহিনীর উত্তর গাজা অবরোধ করার শততম দিন পার হয়েছে।

প্রতিদিনিই গাজা উপত্যকায় প্রাণঘাতী হামলা চালাচ্ছে দখলদার বাহিনী। এতে লাফিয়ে বাড়ছে নিহতের সংখ্যা। হতাহতদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু।

সূত্র: রয়টার্স

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category